Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৩:৪০, ১১ জুন ২০২১
আপডেট: ১৩:৪৫, ১১ জুন ২০২১
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৩:৪০, ১১ জুন ২০২১
আপডেট: ১৩:৪৫, ১১ জুন ২০২১
আরও খবর
পাটক্ষেতে যুবকের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ
ডুবে থাকা জাহাজের ভেতর যুবকের অর্ধগলিত মরদেহ
পৌঁছানোর আগেই নষ্ট হচ্ছে আম, অভিযোগ সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে
ছাত্রদলের ধাওয়ায় মিছিল ছেড়ে পালাল নিষিদ্ধ আওয়ামী লীগ
মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

নড়াইলে গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে ‘লাপাত্তা’ ব্যাংকের এজেন্ট

এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৩:৪০, ১১ জুন ২০২১
আপডেট: ১৩:৪৫, ১১ জুন ২০২১
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৩:৪০, ১১ জুন ২০২১
আপডেট: ১৩:৪৫, ১১ জুন ২০২১
ব্যাংক এশিয়ার চাচুড়ী বাজার শাখার এজেন্ট খায়রুল বাশার। ছবি : সংগৃহীত

নড়াইলে প্রায় দুই হাজার গ্রাহকের তিন মাসের বিদ্যুৎ বিলের পাঁচ লক্ষাধিক টাকা আর জামানতের দুই কোটি টাকা হাতিয়ে ব্যাংক এশিয়ার চাচুড়ী বাজার শাখার এজেন্ট খায়রুল বাশার গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে, টাকা জমা হয়নি—এই খবর পেয়ে গ্রাহকেরা হতাশ হয়ে ভিড় করছেন ব্যাংকে। এরই মধ্যে ব্যাংক থেকে গোপনে কম্পিউটার সরানো এবং ৫০ হাজার টাকা ভাড়া বকেয়া থাকায় ভবন মালিক ওই ব্যাংকে তালা মেরে দিয়েছেন।

ব্যাংক এশিয়া সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার চাচুড়ী বাজার শাখাটি ২০১৯ সালের জুন মাসে স্থাপিত হয়। সেখানে স্থানীয় চন্দ্রপুর গ্রামের খায়রুল বাশার এজেন্ট হিসেবে নিয়োগ পান। বর্তমানে শাখাটিতে ডিপিএস, মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব মিলে এক হাজার ৩০০ জন গ্রাহক নিয়মিত লেনদেন করেন। এর মধ্যে বেশিরভাগই মেয়াদি আমানতের গ্রাহক। প্রতি মাসে দুই হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ব্যাংকটিতে পল্লীবিদ্যুতের বিল নেওয়া শুরু হয়। আশপাশের চারটি ইউনিয়নের প্রায় দুই হাজার গ্রাহক এখানে বিদ্যুৎ বিল জমা দেন। মার্চ মাস থেকে বিদ্যুৎ বিলে বকেয়া আসতে থাকায় গ্রাহকেরা খোঁজ নিয়ে জানতে পারেন, জমাকৃত বিলের টাকা পল্লীবিদ্যুৎ অফিসে জমা হয়নি। এই অবস্থা পরবর্তী এপ্রিল ও মে মাসেও চলতে থাকে। পরে ধীরে ধীরে বের হতে থাকে অন্য জামানতের টাকার হিসাব।

অভিযোগ উঠেছে, ব্যাংকিং পদ্ধতির বাইরে নিজ উদ্যোগে গ্রাহককে এককালীন জামানতে মাসিক বেশি অর্থের লোভ দেখান বাশার। এভাবে কয়েকশ গ্রাহকের কাছ থেকে এককালীন জামানত নিয়ে ব্যাংকে জমা না দিয়ে হাতিয়ে নেন তিনি। এমনকি এজেন্ট অফিসে ১০ থেকে ১২ জন কর্মী নিয়োগ দিয়ে তাঁদের কাছ থেকে জনপ্রতি দুই থেকে চার লাখ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে এজেন্ট কাম এমডি খায়রুল বাশারের বিরুদ্ধে।

ডহর চাচুড়ী গ্রামের মৎস্যজীবী পিটু বিশ্বাস। বাড়ি বানানোর জন্য মাছ ধরে তিন লাখ টাকা সঞ্চয় করেছিলেন। লাখে মাসিক ৮০০ টাকা পাওয়ার আশায় স্ত্রী লাকিয়ার নামে তিন লাখ টাকা জামানত রেখেছিলেন। গত মঙ্গলবার ব্যাংকে এসে জানতে পারেন, তাঁর নামে ব্যাংকের হিসাবে কোনো টাকাই জমা হয়নি।

পিটু বিশ্বাস বলেন, ‘ঘরের জন্য কিছু টাকা জমাইছিলাম। ভাবছিলাম আরও কিছু জমায়ে ঘরটা তুলব। এখন আমার ঘর তোলার স্বপ্নই নষ্ট করে দিল এই এজেন্ট বাশার।’

চাচুড়ী গ্রামের কোহিনূর বেগম আড়াই লাখ টাকা ব্যাংকে জমা রেখে দুই মাসে মুনাফা পান। মে মাসে মুনাফার টাকা নিতে এসে দেখেন ব্যাংকে তালা মারা, এজেন্টও নেই। অসহায় কোহিনূর বলেন, ‘ছেলের পাঠানো টাকা জমিয়ে অনেক কষ্টে টাকাগুলো জমা রেখেছিলাম। এখন তো সবই হাওয়া। আমি কি আত্মহত্যা করব নাকি?’

এভাবেই ডহর চাচুড়ী গ্রামের মফিজুর রহমানের ১৫ লাখ, পুরুলিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের ১২ লাখ, হাসান শেখের দেড় লাখসহ কয়েকশ গ্রাহকের দুই কোটি জামানতের টাকার কোনো হদিস নেই।

আরও অভিযোগ ওঠে, ব্যাংক শুরুর পর কর্মীদের চাকরি দেওয়ার নাম করে দুই থেকে চার লাখ টাকাও নিয়েছেন বাশার। নিজস্ব কায়দায় মাসিক লাভের কথা বলে হাতিয়ে নেওয়া টাকার ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন কর্মীরা। এর মধ্যে ফারজানার কাছ থেকে দুই লাখ, ফজিলার কাজ থেকে দুই লাখ, লাকি খানম আর অনিক নামের দুই কর্মীর কাছ থেকে চার লাখ টাকা নেয় তিনি। এসব কর্মীরা ক্ষোভে ফুঁসলেও বাইরের গ্রাহকের গালমন্দ শুনছেন।

দিকে এমন জালিয়াতির অভিযোগে ক্ষুব্ধ বাজারের ব্যবসায়ীরা। চাচুড়ী বাজার বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘ব্যাংকে মানুষ আস্থা নিয়ে টাকা জমা রাখে, আর তা লুট হয়ে যায়। আমি প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। গ্রাহকের কোটি টাকা নিয়ে এজেন্ট পালিয়ে গেল, অথচ তা ধরতেই পারল না ব্যাংকের কর্মকর্তারা।’

ব্যাংক এশিয়া কর্তৃপক্ষের দাবি, ব্যাংকের ভুয়া ভাউচার ছাপিয়ে সেই ভাউচারে গ্রাহকের টাকা হাতিতে নিয়েছেন এজেন্ট বাশার।

নড়াইল জেলা ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, ‘ব্যাংকের প্রকৃত ভাউচারে টাকা গ্রহণ করলে গ্রাহক তা ফেরত পাবেন। মূলত টাকা জমা হওয়ার পর রশিদ প্রিন্ট হয়ে বের হয়। কিন্তু এখানে অধিকাংশ ভাউচারই নকল।’

ঢাকা থেকে আসা ব্যাংক এশিয়ার অডিটর আব্দুল্লাহ বাকী বলেন, ‘আমরা গ্রাহকের অভিযোগ সংগ্রহ করছি। এখানে এজেন্ট যে ধরনের জালিয়াতি করেছেন, তার বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে।’

ব্যাংক এশিয়ার রিলেশনশিপ কর্মকর্তা লিকু আহম্মেদ জানান, ‘এজেন্ট বিদ্যুৎ বিলের টাকা জমা নিয়ে রশিদ দিলেও সেই টাকা ব্যাংকে জমা করেননি। গত বুধবার পর্যন্ত এজেন্ট কর্তৃক ৩২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছি। এজেন্ট শাখাটিতে নিরীক্ষা কাজ চলছে।’

এদিকে এজেন্ট খায়রুল বাশারকে দুদিন ধরে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পল্লীবিদ্যুৎ সমিতি কালিয়ার ডিজিএম মো. মমিনুর রহমান বিশ্বাস বলেন, ‘এলাকার প্রায় দুই হাজার গ্রাহক সেখানে বিদ্যুৎ বিল পরিশোধ করেন। মার্চ থেকে মে পর্যন্ত ওই সব গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল বাবদ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা নিলেও এজেন্ট সেই টাকা জমা না দেওয়ায় গ্রাহকদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার বলেন, ‘পুলিশ চাচুড়ী বাজারের এজেন্ট ব্যাংকিং বিষয়ে খোঁজ নিচ্ছে। এলাকার মানুষের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ: নড়াইল

০৯ জুন ২০২৬
সরকারি জমি থেকে ৩৫ মেহগনি গাছ কর্তন, কঠোর ব্যবস্থার আশ্বাস প্রশাসনের
০৭ জুন ২০২৬
সেতু আছে, সড়ক নেই
০৫ জুন ২০২৬
আর্জেন্টিনা সমর্থকদের হারাল ব্রাজিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জয়পুরহাটে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের
  2. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  3. আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ
  4. ভারি বর্ষণ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী
  6. বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x