Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
১৪:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৯
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
১৪:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৯
আপডেট: ১৪:৩৪, ৩০ ডিসেম্বর ২০১৯
আরও খবর
মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের অভিযোগে গ্রেপ্তার ৩
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ
ডালডায় মরা ইঁদুর, দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা
হত্যা মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর ওপর হামলা

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ২৩ মামলার আসামি নিহত

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
১৪:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৯
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
১৪:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৯
আপডেট: ১৪:৩৪, ৩০ ডিসেম্বর ২০১৯
রোববার গভীর রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহাদাত হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। ছবি : এনটিভি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গতকাল রোববার গভীর রাতে শাহাদাত হোসেন (৩৯) নামের একজন নিহত হয়েছেন। গত শনিবার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল।

শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ পৌরসভার বেলায়েত হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সেনবাগ, কবিরহাটসহ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ মোট ২৩টি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, পার্শ্ববর্তী কবিরহাট ও আমাদের কোম্পানীগঞ্জ থানাধীন বেশ কয়েকটি বাড়িতে এবং নদীতে ডাকাতির ঘটনায় এলাকার মানুষ শাহাদাতের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। সম্প্রতি কবিরহাটে পৌরসভা এলাকার প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। শনিবার সকালে তাঁকে গ্রেপ্তারের পর দিনব্যাপী জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্নস্থানে ডাকাতির কথা স্বীকার করেন। পরে তিনি আরো অস্ত্রের কথা বললে তাঁকে নিয়ে গতকাল রাতে অভিযানে বের হই। উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে গেলে সহযোগী ডাকাতরা তাঁকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশও গুলি চালালে ঘটনাস্থলে তিনি মারাত্মক আহত হন। প্রথমে তাঁকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশ ২৩টি গুলি করে এবং এ সময় ছয়জন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দেশি একটি বন্দুক, ১৩ রাউন্ড গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।

সর্বাধিক পঠিত
  1. দিনাজপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৫ বাইক উদ্ধার
  2. প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন রাজবাড়ীর ছাত্রদল নেতা
  3. প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সেই সোহেল রানা
  4. ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী
  5. প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  6. প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x