Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪০, ০৬ জুলাই ২০২০
আপডেট: ১৮:৪৩, ০৬ জুলাই ২০২০
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪০, ০৬ জুলাই ২০২০
আপডেট: ১৮:৪৩, ০৬ জুলাই ২০২০
আরও খবর
মানিকগঞ্জে উচ্ছেদ অভিযানে দোকান গুঁড়িয়ে দিল প্ৰশাসন
করোনায় মৃত্যু এক, শনাক্ত আরও ১০৯
করোনা শনাক্ত আরও আরও ৪২ জনের
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮০
করোনা শনাক্ত আরও ৬২ জনের

নওগাঁয় করোনা উপসর্গে উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪০, ০৬ জুলাই ২০২০
আপডেট: ১৮:৪৩, ০৬ জুলাই ২০২০
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪০, ০৬ জুলাই ২০২০
আপডেট: ১৮:৪৩, ০৬ জুলাই ২০২০
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান স ম জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দিন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

 জসিম উদ্দিন তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা    ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, ‘জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জসিম উদ্দিনকে নিয়ে আসা হয়। আমরা করোনা পরীক্ষা করার জন্য তাঁকে পরামর্শ দিয়েছিলাম। সেদিন তিনি নমুনা দেননি। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে গত শনিবার সকাল ৭টার দিকে আবারো তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেই এবং করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করি। এরপর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অক্সিজেন দিয়ে রামেক হাসপাতালের ৩০ নম্বর করোনা ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় তাঁর। তবে এখনো করোনার রিপোর্ট পাওয়া যায়নি।’

 মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম বলেন, ‘উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’

এর আগে গত ৫ জুন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের দ্বিতীয় ছেলে এস এম সামসুজ্জোহা মন্টু (৩৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এরপর তিনি ভেঙে পড়ায় দিন দিন অসুস্থ বোধ করছিলেন বলে জানা গেছে।

এদিকে, নওগাঁয় গত ২৪ ঘণ্টায় সাংবাদিক, সেবিকা ও মেডিকেল ল্যাব টেকনোলজিস্টসহ নতুন করে আরো ২৪ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৮৪ জনের করোনা শনাক্ত করা হলো। আজ সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ৯টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রিসার্চ সেন্টার ল্যাব থেকে নওগাঁয় ই-মেইলে ২০১টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ আসে। এ ছাড়া, আগে থেকে করোনায় আক্রান্ত দুই রোগীর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। অর্থাৎ, নওগাঁয় নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ জন।

এর মধ্যে নওগাঁ জেলা সদরে কর্মরত এক সাংবাদিক, সদর হাসপাতালের এক সেবিকা ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নওগাঁ সদর উপজেলার পাঁচজন, সাপাহারের ছয়জন, মহাদেবপুরের তিনজন, বদলগাছীর চারজন, পোরশার দুজন, পত্নীতলার দুজন, ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৮৪ জনে। এর মধ্যে মোট সুস্থ হয়েছে ৩৮৮ জন।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x