Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ফারুক হোসেন, দিনাজপুর
১০:৩০, ০৫ মার্চ ২০২১
আপডেট: ১০:৩৫, ০৫ মার্চ ২০২১
ফারুক হোসেন, দিনাজপুর
১০:৩০, ০৫ মার্চ ২০২১
আপডেট: ১০:৩৫, ০৫ মার্চ ২০২১
আরও খবর
আদালত এড়াতে শিবিরনেতার অসুস্থতার দাবি
খালেদা জিয়াকে ঈদে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ কারাগারে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরও ১৮৩১ মামলা
চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

দিনাজপুরে আইনজীবীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৭

ফারুক হোসেন, দিনাজপুর
১০:৩০, ০৫ মার্চ ২০২১
আপডেট: ১০:৩৫, ০৫ মার্চ ২০২১
ফারুক হোসেন, দিনাজপুর
১০:৩০, ০৫ মার্চ ২০২১
আপডেট: ১০:৩৫, ০৫ মার্চ ২০২১
দিনাজপুর জেলা আইনজীবী সমিতি। ছবি : এনটিভি

নির্বাচনের পক্ষে-বিপক্ষে জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটি ও সাবেক কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত সাত আইনজীবী আহত হয়েছেন। দিনাজপুর আইনজীবী সমিতির সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়। এরপরই আদালত আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, আগের কমিটির বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে বর্তমান কমিটি। এ নিয়ে দীর্ঘদিন ধরে বর্তমান কমিটি ও সাবেক কমিটির মধ্যে দ্বন্দ্ব ও বিবাদ চলে আসছিল। এর মধ্যে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে দাবি করে সাবেক কমিটির সদস্যরা নির্বাচন চাইছেন।

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নির্বাচনের দাবিতে সাবেক কমিটির সদস্যরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করার সময় বর্তমান কমিটির সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহত হন আইনজীবী হাবিবুলাহ, সারোয়ার, রাজু ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সাতজন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর আইনজীবী সমিতির সামনে বৃহস্পতিবার দুপুরে বর্তমান কমিটি ও সাবেক কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষ ঘটে। ছবি : এনটিভি

বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম দাবি করেন, সাবেক কমিটির বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগ তুলে ধরায় তাঁরা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আত্মসাতের অভিযোগ থেকে সরে আসতে এখন তাঁরা নির্বাচনের দাবি জানাচ্ছেন।

সাবেক কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহানী জানান, এর আগে পাঁচ মাস পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে জন্য বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। সে হিসেবে এখন নির্বাচন দিতে হবে।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে।

০৪ জুন ২০২৬
টাঙ্গাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, বহু বাড়িঘরে আগুন
০৮ মে ২০২৬
দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
২৭ এপ্রিল ২০২৬
বজ্রঝড়ের মধ্যেই টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
২৬ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০
২৬ এপ্রিল ২০২৬
দুই গ্রুপে তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন
২৪ এপ্রিল ২০২৬
আধিপত্য বিস্তারে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, সড়ক অবরোধ
২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০
২২ এপ্রিল ২০২৬
টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৫, ভাঙচুর-লুটপাট
২২ এপ্রিল ২০২৬
পাটক্ষেতে কুকুর যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
২১ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x