Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রায়হান পলাশ
১৬:৫০, ০৯ জুলাই ২০২২
আপডেট: ১৬:৫৩, ০৯ জুলাই ২০২২
মাসুদ রায়হান পলাশ
১৬:৫০, ০৯ জুলাই ২০২২
আপডেট: ১৬:৫৩, ০৯ জুলাই ২০২২
আরও খবর
৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ইঞ্জিন বিকল হয়ে চাঁদপুরে ৬ ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ল
কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলায় গুরুতর আহত ৯

‘ট্রেন কই, ট্রেন? কখন আসবে?’

মাসুদ রায়হান পলাশ
১৬:৫০, ০৯ জুলাই ২০২২
আপডেট: ১৬:৫৩, ০৯ জুলাই ২০২২
মাসুদ রায়হান পলাশ
১৬:৫০, ০৯ জুলাই ২০২২
আপডেট: ১৬:৫৩, ০৯ জুলাই ২০২২
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষা। ছবি : এনটিভি অনলাইন

ছোট্ট দুই শিশু। নাম মাইজা রহমান মাদিহা (৩) ও মোবাশিরা রহমান মুসারাত (৬)। সেই সকাল ৬টার দিকে কমলাপুর রেল স্টেশনে বাবা-মায়ের সঙ্গে পৌঁছায় তারা। কারণ, তাদের বহনকারী নীলসাগর এক্সপ্রেস নামের ট্রেনটি ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা।

সকালে যখন মাহিদা ও মুসারাত স্টেশনে পৌঁছায়, তখন তারা ছিল উল্লসিত। গ্রামে যাচ্ছে বলে কথা। এরপর শুরু হয় অপেক্ষার পালা। কিন্তু, ট্রেন আসে না, আসে না; আসেই না। ফলে, স্টেশনের মেঝেতে কাগজ বিছিয়ে কাটাতে হয়েছে তাদের।

তখন দুপুর ২টা। দুই শিশুর বাবা মাহবুবুর রহয়ান রাজু ও মা রহিমা তাদের নিয়ে বসে ছিলেন। সে সময় দুটি শিশুই ললিপপ খাচ্ছিল। কথা প্রসঙ্গে রাজু বলছিলেন, ‘আমার দুই মেয়েই ক্লান্ত হয়ে কাগজের ওপর ঘুমিয়েছে অনেকক্ষণ। আর আমরা দুজন বসেছিলাম পাশে।’

মাদিহার কাছে জানতে চাওয়া হয়, কেমন লাগছে এখন? উত্তরে সে বলে, ‘ট্রেন কই, ট্রেন? কখন আসবে?’। বালি (বাড়ি) যাব।’ এরপরেই মেয়েটির মুখ মলিন হয়ে ওঠে। সে সময় মায়ের পায়ের ওপর বসেছিল শিশুটি।’

পাশে থাকা মা রহিমা দুপুর ২টার সময় বলছিলেন, ‘সেই সকাল থেকে অপেক্ষা করছি। শুনছি, বিকেল ৩টা ১০ মিনিটে ট্রেন আসবে। জানি না কখন আসবে।’

এ তো গেল এক পরিবারের দৃশ্য। এমন শতশত মানুষ সেই সকাল থেকে অপেক্ষায় ছিল, ট্রেন আসার। আর এমন অপেক্ষায় থাকা কাউকে কাউকে ঘুমাতে দেখা গেছে। কেউ আসন গেড়ে পরিবারের সঙ্গে রুটি-কলা খাচ্ছিল। কেউ-বা আবার হেঁটে হেঁটে ঘুরছে। কারণ, সকাল থেকে নীলসাগরের অপেক্ষায় থাকা লোকজনের যে আর কোনো কাজ ছিল না।

একই ট্রেনের নাহিদ নামের আরেক যাত্রী স্টেশনেই ঘুমিয়ে ছিলেন। তখন দুপুর ২টা ১০ মিনিট। ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘মনে হচ্ছিল গ্রামের বাড়ি পৌঁছে তারপর ঘুমিয়েছি। কিন্তু, তা তো না। চোখ মেলে দেখি, আশপাশে মেলা লোক। আর আমি স্টেশনে।’

চাঁপাইনবাবগঞ্জের শাহীন হোসেন। তিনি পরিবার নিয়ে যাবেন গ্রামে ঈদ করতে। তার বহনকারী ট্রেনের নাম রাজশাহী কমিউটার। ট্রেনটি ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ২টা ৩০ মিনিট পর্যন্ত ছাড়েনি। শাহীন বলছিলেন, ‘আর কত সময় অপেক্ষা করতে হবে জানি না। তবে, অপেক্ষা শেষে বাবা-মায়ের সঙ্গে দেখা হবে। এটা ভেবেই ভালো লাগছে।’

কমলাপুর রেল স্টেশন ট্রেন ঈদুল আজহা

সংশ্লিষ্ট সংবাদ: কমলাপুর রেল স্টেশন

০৫ জানুয়ারি ২০২৫
কমলাপুরের মনিটরে অশ্লীল ভিডিও, প্রতিবেদন দাখিলের নির্দেশ
১৬ অক্টোবর ২০২২
কমলাপুরে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
  1. ভোটের দিন মেট্রোরেল চলবে কিনা, জানাল ডিএমটিসিএল
  2. প্রশাসন ‘এক দিকে হেলে পড়ার’ অভিযোগ জামায়াতের
  3. ৭৫ হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ
  4. নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী   
  5. দুর্নীতির বিরুদ্ধে থাকবে ‘জিরো টলারেন্স’ : তারেক রহমান
  6. অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না : আশিক চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x