Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিজানুর রহমান, ঝিনাইদহ
২৩:৩০, ২১ জুন ২০২১
আপডেট: ২৩:৩০, ২১ জুন ২০২১
মিজানুর রহমান, ঝিনাইদহ
২৩:৩০, ২১ জুন ২০২১
আপডেট: ২৩:৩০, ২১ জুন ২০২১
আরও খবর
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৮৭২
হাম ও উপসর্গ নিয়ে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১০৮৫
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ঝিনাইদহে করোনায় পুলিশসহ ৪ জনের মৃত্যু

মিজানুর রহমান, ঝিনাইদহ
২৩:৩০, ২১ জুন ২০২১
আপডেট: ২৩:৩০, ২১ জুন ২০২১
মিজানুর রহমান, ঝিনাইদহ
২৩:৩০, ২১ জুন ২০২১
আপডেট: ২৩:৩০, ২১ জুন ২০২১
ঝিনাইদহ জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

ঝিনাইদহে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের পক্ষে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় করোনায় এক পুলিশ সদস্যসহ আরও চারজনের মৃত্যু হয়েছে।

মৃত পুলিশ সদস্যের নাম মো. মশিউর রহমান (৪০)। তিনি মাগুরা সদর উপজেলার স্টেডিয়াম পাড়ার মৃত মোকসেদ আলীর ছেলে। মশিউর কালীগঞ্জ উপজেলার তত্ত্বীপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত ১৭ জুন তিনি করোনা নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান বলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানিয়েছেন।

সোমবার ২০৫টি নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ।

ঝিনাইদহ জেলার সব উপজেলায় করোনা ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী মহেশপুরের অবস্থা প্রতিদিনই খারাপ হচ্ছে। জ্বর, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর দিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামির মো. হাসিদুস সাত্তার।

এদিকে আজ সকাল থেকে জেলা শহরে প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা জনসাধারণকে বিধিনিষেধ মানতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। এতে জেলা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় জনসমাগম অন্য দিনের তুলনায় কম ছিল। অন্যান্য উপজেলা শহরের চিত্র আরও খারাপ। সেখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

গত শনিবার থেকে সব উপজেলায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন। প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসন থেকে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, পরিস্থিতির কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। করোনার রোগীর চাপে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে ৫০ জনকে। এদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।

করোনা মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: করোনা

২৪ আগস্ট ২০২৫
করোনায় একজনের মৃত্যু
০১ আগস্ট ২০২৫
দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১
২৮ জুলাই ২০২৫
২৪ ঘণ্টায় আরও একজনের করোনা শনাক্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৭ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ, মাদ্রাসা শিক্ষক আটক
  2. এবার জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে কিছুই ঘটেনি
  3. দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
  4. সাতক্ষীরা সীমান্তে বিপুল ভারতীয় মালামাল জব্দ
  5. ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
  6. ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x