Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২০:৩০, ১৩ অক্টোবর ২০২০
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২০:৩০, ১৩ অক্টোবর ২০২০
আপডেট: ২০:২৯, ১৩ অক্টোবর ২০২০
আরও খবর
পর্নোগ্রাফির অভিযোগে দুই ছেলেসহ দম্পতি গ্রেপ্তার, ৪ তরুণী উদ্ধার
বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪, মামলা ৪৭
গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে দুর্বৃত্তদের আগুন

ছুরিকাঘাতে ওয়ার্ড আ.লীগের নেতা নিহত

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২০:৩০, ১৩ অক্টোবর ২০২০
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২০:৩০, ১৩ অক্টোবর ২০২০
আপডেট: ২০:২৯, ১৩ অক্টোবর ২০২০
 নরসিংদীর শিবপুর মডেল থানা। ছবি সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত আরিফুল ইসলাম রুবেল (২৭) চরসুজাপুর গ্রামের জালাল উদ্দিন মোল্লার ছেলে। তিনি পুটিয়া ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও নিহত রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে রুবেলের বাবার সঙ্গে একই গ্রামের মামুনদের দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি মামুন বিবদমান জমিতে সীমানা প্রাচীর দেন। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। বিষয়টি মীমাংসার জন্য রুবেলের বাবা শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের কাছে যান। এরই জের ধরে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। এতে রুবেলদের পক্ষে রায় দেন বিচারকরা। কিন্তু বিচার মানতে নারাজ প্রতিপক্ষ। পরে সালিশ শেষে বিচারকরা চলে যাওয়ার পর মামুন অতর্কিত লোহার সাবল নিয়ে রুবেলের গলায় আঘাত করেন। এতে মারাত্মকভাবে আহত হন রুবেল।

পরে স্বজনরা রুবেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর পরই স্থানীয়রা অভিযুক্ত মামুনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।’

সর্বাধিক পঠিত
  1. কৃষিজমি রক্ষায় রূপগঞ্জ থানার সামনে মানববন্ধন
  2. বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
  3. দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. খাল খনন শেষে ৬০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
  5. সিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ স্বামী স্ত্রী সন্তান
  6. বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x