Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • মৃত্যুবার্ষিকী
সঞ্জিব দাস, ফরিদপুর
০০:১০, ০৯ ডিসেম্বর ২০২২
আপডেট: ০০:১২, ০৯ ডিসেম্বর ২০২২
সঞ্জিব দাস, ফরিদপুর
০০:১০, ০৯ ডিসেম্বর ২০২২
আপডেট: ০০:১২, ০৯ ডিসেম্বর ২০২২
আরও খবর
অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : পরিবেশ প্রতিমন্ত্রী
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?
তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, দীর্ঘস্থায়ী অংশীদারত্বের প্রতিশ্রুতি
রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক : মির্জা ফখরুল

চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী আজ

সঞ্জিব দাস, ফরিদপুর
০০:১০, ০৯ ডিসেম্বর ২০২২
আপডেট: ০০:১২, ০৯ ডিসেম্বর ২০২২
সঞ্জিব দাস, ফরিদপুর
০০:১০, ০৯ ডিসেম্বর ২০২২
আপডেট: ০০:১২, ০৯ ডিসেম্বর ২০২২
চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০২০ সালের এই দিনে তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এ উপলক্ষে ফরিদপুরের মুসলিম মিশন এতিমখানায় দোয়া এবং ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতিহা পাঠ ও মোনাজাত কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ১৯৪০ সালের ৩ মে ফরিদপুর জেলার সম্ভ্রান্ত এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 

চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিশ্বাস। তাঁর পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপি থেকে ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁকে বৃহত্তর ফরিদপুরের প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন জেলা উন্নয়ন সমন্বয়ক (ডিডিসি) হিসেবে নিয়োগ দেন। 

১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি খাদ্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী হয়েছিলেন।

মৃত্যুবার্ষিকী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যুবার্ষিকী

১৪ জানুয়ারি ২০২৬
শিক্ষাবিদ ও ভাষাসৈনিক খান জিয়াউল হকের চতুর্থ মৃত্যুবার্ষিক আজ
১০ মার্চ ২০২৫
বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক শেখের মৃত্যুবার্ষিকী পালিত
১২ ডিসেম্বর ২০২৪
আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কার্যালয়ের পুরোনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান
  2. ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
  3. প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  4. ‘আবহাওয়াজনিত কারণে বাড়ছে সর্দি-জ্বরের প্রকোপ’
  5. শহীদ মিনারে রুমিন ফারহানাকে পুষ্পস্তবক অর্পণে বাধার অভিযোগ
  6. দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির আভাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x