Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ০২ অক্টোবর ২০২১
আপডেট: ১১:৪৮, ০২ অক্টোবর ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ০২ অক্টোবর ২০২১
আপডেট: ১১:৪৮, ০২ অক্টোবর ২০২১
আরও খবর
‘বন্ধুত্বের প্রতীক’ নিয়ে গেল চীন, ৫০ বছর পর পাণ্ডাশূন্য জাপান
বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল হচ্ছে নীলফামারীতে, একনেকে অনুমোদন
মূল ভূখণ্ডের বাইরে কোন দেশের কতটি অঞ্চল
জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
কৌশলগত অংশীদারত্বে চীন-কানাডা, শুল্ক কমানোর ঘোষণা

চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চীনা প্রেসিডেন্টকে শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ০২ অক্টোবর ২০২১
আপডেট: ১১:৪৮, ০২ অক্টোবর ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১১:৪৫, ০২ অক্টোবর ২০২১
আপডেট: ১১:৪৮, ০২ অক্টোবর ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গণপ্রজাতন্ত্রী চীনের  ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং তাঁর মাধ্যমে দেশটির সরকার এবং সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এক হাজার বছরেরও বেশি আগে আমাদের দুই দেশে জনগণ যোগাযোগ স্থাপন করেছিল, যা আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি তাৎপর্যপূর্ণ অংশীদার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। এ সময় দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হন এবং এরপর ২০১৯ সালে প্রধানমন্ত্রী চীন সফর করেন। সে সফরে প্রেসিডেন্ট শি’র সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থের  বিষয়ে গভীর মতবিনিময়  হয় এবং দুই নেতা ঐকমত্যে পৌঁছান।

প্রধানমন্ত্রী হাসিনার বিশ্বাস—আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে।

বাংলাদেশ-চীন চীন প্রেসিডেন্ট শি জিন পিং

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-চীন

০৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এনআইসিভিডিতে কার্ডিওভাসকুলার ক্লিনিক উদ্বোধন
সর্বাধিক পঠিত
  1. আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
  2. জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
  3. তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
  4. জনগণের লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার : জামায়াত আমির
  5. তারেক রহমানের পক্ষে প্রচারণায় উঠান বৈঠকে কোকোর স্ত্রী শামিলা
  6. ৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x