Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২০:৪০, ২৪ আগস্ট ২০২২
আপডেট: ২০:৪১, ২৪ আগস্ট ২০২২
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২০:৪০, ২৪ আগস্ট ২০২২
আপডেট: ২০:৪১, ২৪ আগস্ট ২০২২
আরও খবর
বাসচাপায় আড়াই বছরের শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধে তীব্র যানজট
পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
বিআরটিসি বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২
বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, ক্ষুব্ধ জনতার বাস ভাঙচুর

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২০:৪০, ২৪ আগস্ট ২০২২
আপডেট: ২০:৪১, ২৪ আগস্ট ২০২২
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২০:৪০, ২৪ আগস্ট ২০২২
আপডেট: ২০:৪১, ২৪ আগস্ট ২০২২
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মেরী গোপীনাথপুর স্থানে উল্টে যাওয়া মাছবাহী পিকআপ। ছবি : এনটিভি

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে মাছবাহী পিকআপ উল্টে এক যু্বকসহ তিনজন এবং একই সড়কের সোনাকুড় নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর হাসপাতালের সামনে ঢাকাগামী মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেল-ট্রাক-ইজিবাইকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সৈয়দ বেপারী (৩৩) নামে এক ফেরিওয়ালা নিহত হন। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেলে থাকা ফরহাদ শেখ (৩২) ও রনি খানসহ (৩০) অন্যান্য যানবাহনে থাকা পাঁচজনআহত হন। সংকটজনক অবস্থায় ফরহাদ ও রনিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন এবং রনিকে উন্নত চিকিসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনায় নেওয়ার পথে রনি খানের মৃত্যু হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাইম মো. তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফরহাদ শেখ সদর উপজেলার শুকতাইল গ্রামের কুঠিবাড়ী এলাকার হাজি আকরাম আলী শেখের ছেলে এবং নিহত সৈয়দ বেপারী মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার মৃত মালেক বেপারীর ছেলে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো রাস্তায় পড়ে থাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসেকর্মীরা ঘটনাস্থলে এসে গাড়িগুলো সরিয়ে নেন। বিকেল ৪টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাকুড় নামক স্থানে একটি মোটরসাইকেল পথচারী রুবি বেগমকে (৬০) ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মারিদুল ইসলাম জানান, নিহত রুবি বেগম সদর উপজেলার সোনাকুড় গ্রামের মৃত মোশাক শিকদারের স্ত্রী। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সন্ধ্যায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

০৫ জুন ২০২৬
বাসচাপায় আড়াই বছরের শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধে তীব্র যানজট
০৪ জুন ২০২৬
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত বেড়ে ৩
৩১ মে ২০২৬
ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীর গুলশানে স্পা সেন্টারে অভিযান চলিয়ে গ্রেপ্তার ২৮
  2. মায়ের জানাজায় ছেলের মৃত্যু
  3. দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
  4. আবারও দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেল বাস
  5. বাড়ির ছাদে বসে ছিলেন দুই ভাই, বজ্রাঘাতে একজনের মৃত্যু
  6. বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x