Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
০৭:৫০, ২২ জুলাই ২০২২
আপডেট: ০৭:৫৭, ২২ জুলাই ২০২২
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
০৭:৫০, ২২ জুলাই ২০২২
আপডেট: ০৭:৫৭, ২২ জুলাই ২০২২
আরও খবর
গোপালগঞ্জ কাঁপছে!
বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
গোপালগঞ্জের তিন আসনে মনোনয়ন পেলেন যারা
কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের স্মরণসভা
আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির দেশ : জিলানী

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ নির্মাণশ্রমিক নিহত

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
০৭:৫০, ২২ জুলাই ২০২২
আপডেট: ০৭:৫৭, ২২ জুলাই ২০২২
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
০৭:৫০, ২২ জুলাই ২০২২
আপডেট: ০৭:৫৭, ২২ জুলাই ২০২২
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় পাঁচ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় পাঁচ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবোস্ত (কাগদী) রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন—কাশিয়ানী উপজেলার পারুলিয়া  ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজন মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) এবং পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)। 

দুর্ঘটনায় আহত দুজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ পাঁচ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ঢালাই কাজ শেষে নির্মাণ কাজে ব্যবহৃত কংক্রিট মিক্সচার মেশিনে চড়ে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিকে যাওয়ার সময় কাঠামদরবোস্ত রেল ক্রসিং পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ শহরতলীর গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মিক্সচার মেশিনকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ধাক্কায় পাঁচ নির্মাণশ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুজন।

কা‌শিয়ানীর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. মে‌হেদী হাসান ব‌লে‌ন, মিক্সচার মেশিনে ১৫ থেকে ১৬ জন শ্রমিক ছিলেন।‌ নিহতদের প‌রিবা‌রের দাফন কাফ‌নের জন‌্য ১০ হাজার টাকা ক‌রে সহায়তা দেওয়া হ‌য়ে‌ছে। আহত এক জন‌কে ফ‌রিদপুর মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী কাঠামদরবস্ত গ্রা‌মের শামচুল হক খা‌নের ছে‌লে ব‌্যবসায়ী হাসান খান জানান, ঘটনার সময় তি‌নি রেললাইনের পা‌শে দা‌ড়ি‌য়ে মোবাইল ফোন ব্যবহার করছি‌লেন। তখন তি‌নি প্রথম ট্রেনের আলো দে‌খে শ্রমিকদের উদ্দেশ্যে কলাপাতা দি‌য়ে নে‌মে যাওয়ার জন‌্য সং‌কেত দেন। তখন মিক্সচার মেশিনের পেছন থে‌কে পাঁচ জন নে‌মে যান।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে পাঁচটি লাশই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: গোপালগঞ্জ

১৫ অক্টোবর ২০২৫
কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের স্মরণসভা
১৩ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
১২ অক্টোবর ২০২৫
টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ
  2. সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, হাসপাতালে ছোট ভাই
  3. জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
  5. গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
  6. ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x