Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:২০, ৩০ অক্টোবর ২০২১
আপডেট: ২১:২৭, ৩০ অক্টোবর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:২০, ৩০ অক্টোবর ২০২১
আপডেট: ২১:২৭, ৩০ অক্টোবর ২০২১
আরও খবর
ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী
শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার রিমান্ডে
ভবন ঝুঁকিপূর্ণ, শ্রেণিকক্ষের বাইরে পাঠদান

গৃহকর্মীর কান্নার শব্দ বন্ধে মুখে পুরে দিতেন গামছা

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:২০, ৩০ অক্টোবর ২০২১
আপডেট: ২১:২৭, ৩০ অক্টোবর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:২০, ৩০ অক্টোবর ২০২১
আপডেট: ২১:২৭, ৩০ অক্টোবর ২০২১
পাবনার সাঁথিয়া উপজেলার শিশু জান্নাতুল ও তাঁর শরীরের আঘাতের চিহ্ন। ছবি : এনটিভি

পাবনার সাঁথিয়া উপজেলার জান্নাতুল নামের নয় বছরের এক শিশুকে খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, ছ্যাকা দেওয়ার পর কান্নার শব্দ যাতে বাইরে না আসে সেজন্য মুখে পুরে দেওয়া হতো গামছা। বাড়িতে এসে নির্যাতনের কথা কাউকে বলে দিলে মেরে ফেলা হবে বলে হুমকি দিতেন গৃহকর্তার স্ত্রী। 

জানা যায়, সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের ক্যানালপাড়ার জান বক্স দ্বিতীয় বিয়ে করে বাড়ি ছাড়েন। প্রথম স্ত্রী নুরজাহান খাতুন (৪৫) দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন। বড় মেয়েকে বিয়ে দিলেও অভাবের সংসারে যেন দুচোখে অন্ধকার দেখেন নুরজাহান। তিনি দুই সন্তান সঙ্গে নিয়ে ঢাকায় চলে আসেন কাজের সন্ধানে। তিন বছর আগে ঢাকা থেকে গ্রামে এসে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ নেন মা নুরজাহান। এতেও সংসারের অভাব দূর না হওয়ায় বাধ্য হয়ে নয় বছরের জান্নাতুল খাতুনকে সাঁথিয়ার রায়েকমারী গ্রামের মিঠুর ঢাকার বাসায় কাজে পাঠান। সেখানে গৃহকর্তা মিঠুর স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠে ছোট জান্নাতুল। গৃহকর্তার স্ত্রী শাপলা খাতুন প্রায়ই জান্নাতুলকে মারপিট ও গরম খুন্তির ছ্যাঁকা দিতেন। গতকাল শুক্রবার নয় মাস পর জান্নাতুলকে বাসে ঢাকা থেকে পাবনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মিঠুর মা মায়া খাতুন জান্নাতুলকে বাড়িতে পৌঁছে দেন। জান্নাতুলের বাড়িতে গেলে দেখা যায় তাঁর দুই হাত, পিঠে, মুখে নির্যাতনের চিহ্ন। খুন্তির ছ্যাঁকার দাগ এখন শরীরের সঙ্গে মিশেনি।

গৃহপরিচালকা শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মিঠু ও তার স্ত্রী শাপলা খাতুন। ছবি : সংগৃহীত

জান্নাতুল বলেন, ‘কোনো কাজ করতে বা নির্দেশ পালনে বিলম্ব হলে মিঠুর স্ত্রী শাপলা শুরু করতেন অত্যাচার। যাতে শব্দ বাইরে না যায় তার জন্য মুখের মধ্যে গামছা পুরে দিতেন। আমি বাড়ি আসতে চাইলে তারা নিষেধ করতেন। আমার মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে দিতেন না। বাড়িতে এসে নির্যাতনের কথা কাউকে যেন না বলি সেজন্য আমাকে মেরে ফেলার হুমকি দিতেন। এমনকি শাপলা বলে দিয়েছিল বাড়িতে এসে আমি যেন বলি সড়ক দুঘর্টনায় আহত হয়েছিলাম।’

জান্নাতুলের মা নুরজাহান বলেন, ‘মিঠুর মা সাঁথিয়ার ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মায়া ভরণ-পোষণ ও বিয়ে দিয়ে দেওয়ার চুক্তিতে বাসার কাজের জন্য আমার মেয়েকে ঢাকার উত্তরার খিলক্ষেতে তাঁর ছেলের বাসায় পাঠায়। মিঠুর মা মাসে মাসে ঢাকায় গেলেও অত্যাচারের কথা গোপন রেখেছিল। আমি আমার মেয়ের পেটের ভাতের জন্য কাজে পাঠিয়েছিলাম, অত্যাচারের জন্য না। আমার মেয়েকে নির্যাতনের বিচার দাবি করছি।’

এ ব্যাপারে মিঠুর মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মিঠুর মা ক্ষেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মায়া খাতুন জানান, ‘জান্নাতুলকে আমি কাজের জন্য ঢাকা পাঠাই। সেখানে সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।’ এটুকু বলেই ফোন কেটে দেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ঘটনাস্থল ঢাকা হওয়ায় মামলা সেখানেই করতে হবে। আমি জান্নাতুলের পরিবারকে ঢাকায় সংশ্লিষ্ট থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা খিলক্ষেত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জান্নাতুলের মা নুরজাহান খাতুন।

শিশু নির্যাতন পাবনা
২১ ফেব্রুয়ারি ২০২৩
গাছে বেঁধে শিশু নির্যাতনের মামলায় সেই লতিফ খান গ্রেপ্তার
২৯ জানুয়ারি ২০২৩
হাজার টাকা চুরির অপবাদে শিশু নির্যাতন, গ্রেপ্তার ২
১৬ নভেম্বর ২০২১
সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রকে পিটুনি, এক বছর পর ভিডিও ভাইরাল
০৮ আগস্ট ২০২১
কথার শব্দে ঘুম ভেঙে যাওয়ায় ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত, শিক্ষক গ্রেপ্তার
১১ এপ্রিল ২০২১
পাকিস্তানে ২০২০ সালে শিশু নির্যাতন বেড়েছে ৪ শতাংশ : বেসরকারি সংস্থার প্রতিবেদন
  •  
সর্বাধিক পঠিত
  1. সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করলেন প্রধানমন্ত্রী
  2. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  3. বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  4. সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
  5. রমজানে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী
  6. অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x