Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১৯:৩০, ২০ জুন ২০২১
আপডেট: ১৯:৩২, ২০ জুন ২০২১
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১৯:৩০, ২০ জুন ২০২১
আপডেট: ১৯:৩২, ২০ জুন ২০২১
আরও খবর
সৌম্য-মেহেদির লড়াইয়ে খুলনার জয়, বরিশালের নায়ক তানভীর
বড় জয়ে জাতীয় লিগ শুরু চট্টগ্রাম-খুলনার, বাকি দুই ম্যাচ ড্র
এনসিএল টি-টোয়েন্টি: খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা রংপুরের
এনসিএল টি-টোয়েন্টি: শিরোপার লড়াইয়ে লড়াকু পুঁজি পেল খুলনা
করোনায় একজনের মৃত্যু

খুলনা বিভাগে এক দিনে মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৭৬৩ জন

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১৯:৩০, ২০ জুন ২০২১
আপডেট: ১৯:৩২, ২০ জুন ২০২১
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১৯:৩০, ২০ জুন ২০২১
আপডেট: ১৯:৩২, ২০ জুন ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এটা এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় নতুন করে আরও ৭৬৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে।

আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গতকাল শনিবার ৭৬৩ জন, শুক্রবার ৬২৫ জন, বৃহস্পতিবার এক হাজার ৩৩ জন, বুধবার ৭৬৫ জন, মঙ্গলবার ৮১৮ জন ও সোমবার ৮০০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সাতজন, খুলনায় দুইজন, সাতক্ষীরায় দুইজন, যশোরে চারজন, নড়াইলে একজন, ঝিনাইদহে চারজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, মাগুরায় একজন ও বাগেরহাটে দুজন মারা গেছে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে খুলনা করোনা ডেডিকেটড হাসাপতালে আরও একজন মারা গেছে।

অপরদিকে খুলনা বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একই সময় আরও পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডা. গাজী মিজানুর রহমান।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ হাজার ৩২০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা সবার শীর্ষে রয়েছে। এ পর্যন্ত করোনায় খুলনায় ২০৮ জন, কুষ্টিয়ায় ১৫৪ জন, যশোরে ১০৮ জন ও চুয়াডাঙ্গায় ৭৩ জন মারা গেছে।

খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮২১ জনের। সুস্থ হয়েছে নয় হাজার ৯৯২ জন।

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো দুই হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৭৫৪ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮৬৬ জন এবং মারা গেছে ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৯৭৬ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে নয় হাজার ৪৮০ জন। এ সময় মারা গেছে ১০৮ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৭৪৮ জন।

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২৭২ জন। মারা গেছে ৩১ জন ও সুস্থ হয়েছে এক হাজার ৮৪৭ জন।

মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৫ জন। এ সময় মারা গেছে ২৫ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ২২০ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৯৬ জন। মারা গেছে ৬২ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৮৬৮ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৩৩৮ জন। সুস্থ হয়েছে পাঁচ হাজার আটজন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে দুই হাজার ৫৯১ জন। মারা গেছে ৭৩ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৯৩৮ জন।

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৩৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছে ৯৫৫ জন।

করোনা খুলনা বিভাগ

সংশ্লিষ্ট সংবাদ: করোনা

২৪ আগস্ট ২০২৫
করোনায় একজনের মৃত্যু
০১ আগস্ট ২০২৫
দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১
২৮ জুলাই ২০২৫
২৪ ঘণ্টায় আরও একজনের করোনা শনাক্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x