কুমিল্লায় করোনা আক্রান্ত সাড়ে তিন হাজার ছাড়িয়েছে
নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৮৮৮ জনের মৃত্যু হলো।
এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৭৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৪৯ হাজার ২৫৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
নিম্নে দেশের প্রত্যেক বিভাগের করোনা পরিস্থিতি তুলে ধরা হলো-
ঢাকা বিভাগ
ঢাকা জেলায় তিন হাজার ১০৬ জন, গাজীপুরে তিন হাজার ২৭০ জন, কিশোরগঞ্জে এক হাজার ৮৩ জন, মাদারীপুরে ৬৬৬ জন, মানিকগঞ্জে ৫৭৬ জন, নারায়ণগঞ্জে পাঁচ হাজার ১৪৮ জন, মুন্সীগঞ্জে এক হাজার ৯৪৪ জন, নরসিংদীতে এক হাজার ২৮০ জন, রাজবাড়ীতে ৪৫৭ জন, ফরিদপুরে দুই হাজার ৪৭ জন, টাঙ্গাইলে ৬২৮ জন, শরীয়তপুরে ৫৮১ জন, গোপালগঞ্জে ৬৮৪ জন।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামে আট হাজার ৩৫ জন, কক্সবাজারে দুই হাজার ৫০৬ জন, কুমিল্লায় তিন হাজার ৫০০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৭৩৩ জন, খাগড়াছড়িতে ২৩৭ জন, লক্ষ্মীপুরে ৮৭৪ জন, বান্দরবানে ৩১২ জন, রাঙ্গামাটিতে ২৫৬ জন, নোয়াখালীতে দুই হাজার ১৫৩ জন, ফেনীতে ৭৮৬ জন, চাঁদপুরে ৮৫৬ জন আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগ
সিলেট বিভাগের সিলেট জেলায় দুই হাজার ২৫০ জন, মৌলভীবাজারে ৪১৪ জন, হবিগঞ্জ জেলায় ৫৯৩ জন ও সুনামগঞ্জে ৯৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগ
রংপুর বিভাগের রংপুর জেলায় ৮৩৫ জন, গাইবান্ধা জেলায় ২৩৬ জন, নীলফামারী জেলায় ৩২৭ জন, কুড়িগ্রামে ১৩০ জন, লালমনিরহাটে ৭৬ জন, পঞ্চগড়ে ১৩২ জন, ঠাকুরগাঁওয়ে ১৯৬ জন ও দিনাজপুরে ৫৬৩ জন আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগ
খুলনা বিভাগের খুলনা জেলায় এক হাজার ৭৮৬ জন, যশোরে ৫৫৫ জন, নড়াইলে ১৫৩ জন, মাগুরায় ৯৭ জন, ঝিনাইদহে ১৬৫ জন, বাগেরহাটে ১৬৬ জন, মেহেরপুরে ৫৯ জন, সাতক্ষীরায় ১৫৯ জন, কুষ্টিয়ায় ৫৩৫ জন, চুয়াডাঙ্গা জেলায় ২১২ জন আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় এক হাজার ৬৫৬ জন, জামালপুর জেলায় ৫৪২ জন, নেত্রকোনায় ৫১১ জন ও শেরপুর জেলায় ২৪৪ জন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের বরগুনা জেলায় ২৪৫ জন, ঝালকাঠিতে ১৯৩ জন, বরিশাল জেলায় এক হাজার ৩৭৮ জন, ভোলায় ২৮৬ জন, পিরোজপুরে ১৫৫ জন ও পটুয়াখালীতে ৩৯১ জন রোগী আক্রান্ত হয়েছে।
রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৬১০ জন, নাটোরে ১৬৭ জন, জয়পুরহাটে ৩৬৬ জন, বগুড়ায় দুই হাজার ৯১৮ জন, পাবনায় ৪৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০১ জন, সিরাজগঞ্জে ৪৩৯ জন ও নওগাঁয় ৪৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক