কুমিল্লায় করোনায় আরো তিনজনের মৃত্যু, শনাক্ত ২৪
কুমিল্লায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৬৭৮ জনের। করোনায় নতুন করে সিটি করপোরেশন এলাকায়, চান্দিনা ও দেবিদ্বারে একজন করে মোট তিনজন মারা যায়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়াল।
আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনায় আক্রান্তদের মধ্যে নতুন করে ৩৪ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১৪৯ জন।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৪ জন, চৌদ্দগ্রামের ছয়জন, বুড়িচং, মনোহরগঞ্জ, আদর্শ সদর, চান্দিনা, দাউদকান্দি, ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণের একজন করে, লাকসাম, বরুড়া ও হোমনার দুজন করে, মুরাদনগরের তিনজন ও দেবিদ্বারের পাঁচজন রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, মনোহরগঞ্জ ও দেবিদ্বারে ছয়জন করে, নাঙ্গলকোটে চারজন এবং সদর দক্ষিণে তিনজনসহ সুস্থ হয়েছে ৩৪ জন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)