কুমিল্লায় কম খরচে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিষ্কার করা শেখাল সেনাবাহিনী
কুমিল্লায় কম খরচে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিষ্কার কর্মসূচি পালন করে সেনাবাহিনী। ছবি : এনটিভি
‘করোনা যুদ্ধ করব জয়, ঘরের বাইরে আর নয়’ এবং ‘ঘন ঘন করি হাত ধোয়ার অভ্যাস, সচেতন হয়ে রুখবো মোরা করোনা ভাইরাস।’ এ স্লোগান নিয়ে কুমিল্লায় কম খরচে জীবাণুনাশক দিয়ে যানবাহন পরিষ্কার করা শেখাল সেনাবাহিনী।
আজ সকালে নগরীর পূবালী চত্বরে পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে কীভাবে সিএনজিচালিত অটোরিকশার চাকা ও সিট পরিষ্কার করা হয় সে বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশাচালকদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনসহ সেনাবাহিনীর সদস্যরা।
পরে তাঁরা নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা