Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৬:৫০, ২৩ অক্টোবর ২০২২
আপডেট: ১৬:৫৪, ২৩ অক্টোবর ২০২২
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৬:৫০, ২৩ অক্টোবর ২০২২
আপডেট: ১৬:৫৪, ২৩ অক্টোবর ২০২২
আরও খবর
মানহানির ২ মামলায় মুফতি আমির হামজাকে জামিন
অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য : স্থানীয় সরকারমন্ত্রী
বিএনপি নেতার বিরুদ্ধে নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা
বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ : মির্জা ফখরুল

কিশোরগঞ্জে বিএনপির ১০৬ নেতাকর্মীর জামিন

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৬:৫০, ২৩ অক্টোবর ২০২২
আপডেট: ১৬:৫৪, ২৩ অক্টোবর ২০২২
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১৬:৫০, ২৩ অক্টোবর ২০২২
আপডেট: ১৬:৫৪, ২৩ অক্টোবর ২০২২
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ১০৬ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি বিএনপির ১০৬ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। আজ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক মো. সায়েদুর রহমান খান তা মঞ্জুর করে আদেশ দেন।

জামিন মঞ্জুর হওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও কামাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।

গত ৩ সেপ্টেম্বর জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতাকর্মীকে পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে পাকুন্দিয়ার সৈয়দগাঁও চৌরাস্তা মোড় এলাকায় আয়োজিত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২০০ রাউন্ড করে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের ২০ সদস্যসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় ১৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় দেড় হাজার জনকে আসামি করে একটি মামলা করা হয়। পাকুন্দিয়া থানার এসআই শাহ কামাল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলাটি করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলনের নামে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের কর্তব্য কাজে বাধাদান এবং সাধারণ জনগণের উপর হামলা, ভাঙচুর ও ক্ষতিসাধনের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের অভিযোগ আনা হয়।

আসামিপক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট সাজ্জাদুল হক, অ্যাডভোকেট শফিউজ্জামান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট আসাদ রেজা, অ্যাডভোকেট সায়েম মজুমদার, অ্যাডভোকেট আবু ফয়জুল করিম মুবিনসহ অর্ধশত আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম জামিনের বিরোধিতা করেন।

বিএনপি জামিন বিএনপি নেতা কিশোরগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

০৪ জুন ২০২৬
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
২৯ মে ২০২৬
অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
২৭ মে ২০২৬
প্রথম একশ দিনে দুইশ উদ্যোগ : প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পথে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x