Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুল ইসলাম, হিলি
১৪:২০, ০৭ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৪:২৩, ০৭ ফেব্রুয়ারি ২০২০
জাহিদুল ইসলাম, হিলি
১৪:২০, ০৭ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৪:২৩, ০৭ ফেব্রুয়ারি ২০২০
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগণনা স্থগিত
তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
ঈদে পুলিশের নিরাপত্তা পরামর্শ

কষ্ট করে ছেলেকে চীনে পড়তে পাঠিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় মা-বাবা

জাহিদুল ইসলাম, হিলি
১৪:২০, ০৭ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৪:২৩, ০৭ ফেব্রুয়ারি ২০২০
জাহিদুল ইসলাম, হিলি
১৪:২০, ০৭ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৪:২৩, ০৭ ফেব্রুয়ারি ২০২০

নতুন করোনাভাইরাস মহামারি আকারে ধারণ করায় চীনে আটকেপড়া বাংলাদেশি ছাত্র আল মুরাদ (২৭) দেশে ফিরতে চাইলেও চার দেয়ালের ভেতর থেকে বের হতে পারছেন না। সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবেন কিনা, তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে মুরাদের পরিবার। দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন মুরাদের মা-বাবাসহ পুরো পরিবার।

আল মুরাদ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মখুরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। চার বছর আগে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য চীনে যান মুরাদ।

আল মুরাদের বাবা লুৎফর রহমান বলেন, ‘গ্রামের খাট্টাউছনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে মুরাদ। এরপর সে নওগাঁ পলিটেকনিক কলেজে ভর্তি হয়। সেখান থেকে ২০১৬ সালে চীনে উচ্চতর পড়াশোনা করতে যায়। সম্প্রতি চীনে প্রাণঘাতী করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় কয়েকশ আক্রান্ত মানুষ মারা যাওয়ায় ছেলেকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ি।’

তিনি আরো বলেন, ‘প্রতিদিন ছেলের সঙ্গে ফোনে, ফেসবুকে ও ইমোতে কথা হচ্ছে। আমরা পরিবারের লোকজন ছেলের জন্য উদ্বেগ-উৎকণ্ঠায় আছি। আমি কৃষিকাজ করি। অনেক কষ্ট করে ছেলেকে চীনে লেখাপড়া করার জন্য পাঠিয়েছি। সুস্থ থাকা অবস্থায় আমার ছেলে দেশে ফিরে আসুক। আমি সরকারের প্রতি এই অনুরোধ করছি।’

মুরাদের মা মোসাম্মৎ পিয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করি। তিনি যেন আমার একমাত্র ছেলেকে সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরে দেন।’

বোয়ালদাড় ইউনিয়নের সদস্য নুর ইসলাম জানান, লুৎফর রহমানের পাঁচ সন্তানের মধ্যে একমাত্র ছেলে মুরাদ। বোনদের সবার বিয়ে হয়ে গেছে।

এদিকে ফেসবুকের মেসেঞ্জারে আল মুরাদ বলেন, ‘আমি ২০১৬ সাল থেকে চীনের জেজিয়াং প্রদেশের হুজো সিটিতে হুজো বিশ্ববিদ্যালয়ে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। চলতি বছরের জুনে পড়াশোনা শেষ হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে লাস্ট সেমিস্টার অফ হয়ে গেছে। আমাদের পাশের সিটিতে করোনাভাইরাসের প্রার্দুভাব কম হলেও হুবেই প্রদেশ বিপজ্জনক অবস্থায় আছে।’

মুরাদ আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও চীনের জেজিয়াং প্রাদেশিক সরকার আমাদের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট খোঁজখবর নিচ্ছে। দুই বেলা ফ্রি খাবার দিচ্ছে। তবে ক্যাম্পাসের বাইরে বের হতে দিচ্ছে না। দুই বেলা শরীরের তাপমাত্রা পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে। এরপরও অনেক বিদেশি ছাত্রছাত্রী চীন ত্যাগ করেছে। আমরা এখানে দেড়শ বাংলাদেশি আছি। আমি সুস্থ আছি। (বাংলাদেশ) সরকারের কাছে আবেদন জানাই, নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা হোক। প্রতিনিয়ত আমি হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। পরিবারের কথা খুব মনে পড়ছে।’

এদিকে, গত ৩১ জানুয়ারি চীনের ইউনান প্রদেশ থেকে ভারতে আসেন বাংলাদেশি ছাত্র আবু রায়হান (২৩)। এরপর তিনি দিনাজপুরের হিলি চেকপোস্ট ব্যবহার করে দেশে ফেরেন। তিনি ইউনান প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাঁর বাড়ি দিনাজপুরের বিরামপুর পৌরশহরের থানাপাড়ায়। তবে আবু রায়হানের স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের আলামত পাওয়া যায়নি। তারপরও তাঁকে বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ জন একই পরিবারের
  2. সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ
  3. বাস-মাইক্রোবাস সংঘর্ষে বাগেরহাটে নিহত বেড়ে ১৪
  4. রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা
  5. রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির
  6. বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x