Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২০:৩০, ৩১ মে ২০২০
আপডেট: ২০:৩১, ৩১ মে ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
২০:৩০, ৩১ মে ২০২০
আপডেট: ২০:৩১, ৩১ মে ২০২০
আরও খবর
মানিকগঞ্জে উচ্ছেদ অভিযানে দোকান গুঁড়িয়ে দিল প্ৰশাসন
করোনায় মৃত্যু এক, শনাক্ত আরও ১০৯
করোনা শনাক্ত আরও আরও ৪২ জনের
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮০
করোনা শনাক্ত আরও ৬২ জনের

করোনায় মৃত মুক্তিযোদ্ধার দাহে বাধা, সাংসদের হস্তক্ষেপে রাষ্ট্রীয় মর্যাদা

সঞ্জিব দাস, ফরিদপুর
২০:৩০, ৩১ মে ২০২০
আপডেট: ২০:৩১, ৩১ মে ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
২০:৩০, ৩১ মে ২০২০
আপডেট: ২০:৩১, ৩১ মে ২০২০
করোনাভাইরাসে মৃত ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও ফরিদপুর শহরের পুরাতান কালীবাড়ীর পুরোহিত কমলেশ চক্রবর্তী ভানুর সৎকার করছে প্রশাসনের লোকজন। ছবি : এনটিভি

করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে করে অবশেষে জগতের মায়া ত্যাগ করে ওপারে চলে গেলেন ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও ফরিদপুর শহরের পুরাতান কালীবাড়ীর পুরোহিত কমলেশ চক্রবর্তী ভানু (৭০)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ দিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ওই হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কমলেশ চক্রবর্তী ভানু স্ত্রী, দুই ছেলে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ দুপুরে অম্বিকাপুর শশ্মানে নিয়ে যাওয়া হলে সেখানে স্থানীয় কিছু জনতা তাঁর সৎকারে বাঁধা সৃষ্টি করে। শশ্মানের চিতায় করোনায় মৃত্যুবরণকারীর দেহ দাহ হতে দেওয়া হবে না মর্মে বাকবিতণ্ডা করে।

খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ও বর্তমান ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর নির্দেশে ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এইচ এম ফুয়াদ ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল নেতৃবৃন্দসহ ঘটনাস্থলে যান এবং সৎকারে বিঘ্ন সৃষ্টিকারী জনতার সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করেন।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা জানায়। এরপর নিজ ছেলের মাধ্যমে সনাতন ধর্ম অনুযায়ী কমলেশ চক্রবর্তী ভানুর মুখাগ্নি নিবেদন করে পুলিশ পাহাড়া দিয়ে দাহ সম্পন্ন করে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা।

ইউএনও মো. মাসুম রেজা বলেন, ‘খবর পেয়ে উপজেলা প্রশাসনের তরফ থেকে বীর মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী ভানুর লাশ দাহের জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। তাঁর দাহ শেষ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন সেখানে থেকে সব কাজে সহযোগিতা করে।’

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাই বীর মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী ভানুর লাশ দাফনে শশ্মানের সামনে বাধা দিচ্ছে স্থানীয় এলাকাবাসী। এ সময় পুলিশ সুপার স্যারের নির্দেশে পুলিশ সদস্যদের নিয়ে গিয়ে এলাকাবাসীর করা অবরোধ সরানো হয়।’

এ বিষয়ে অম্বিকাপুর শশ্মান কমিটির সভাপতি লক্ষণ দত্তের সঙ্গে  মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনেছি কিন্তু যাইনি। করোনা ছড়িয়ে পড়ার ভয়ে এলাকার লোকজন লাশটি দাহ করতে বাধা দিয়েছিল।’

কমলেশ চক্রবর্তী ভানুর মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শিবাজী নিকেতন, ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু পরিষদসহ ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতারা।

সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
  2. সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা : জামায়াত আমির
  3. মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ
  4. আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে : প্রধানমন্ত্রী
  5. স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
  6. মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x