Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:৩০, ২৩ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:০৭, ২৩ অক্টোবর ২০২২
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:৩০, ২৩ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:০৭, ২৩ অক্টোবর ২০২২
আরও খবর
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় : সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা
ঘূর্ণিঝড় ‘মোন্থা’: ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলজুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:৩০, ২৩ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:০৭, ২৩ অক্টোবর ২০২২
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৩:৩০, ২৩ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:০৭, ২৩ অক্টোবর ২০২২
ছবি : এনটিভি

পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের কারণে পটুয়াখালীসহ উপকূলজুড়ে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

পটুয়াখালীর পায়রাসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি আজ রোববার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পটুয়াখালীর পায়রাসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পটুয়াখালীতে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে পরবর্তীতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

গভীর নিম্নচাপটির বর্ধিতাংশ, অমবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অফিস।

বঙ্গোপসাগরে নিম্নচাপ ৩ নম্বর সতর্কতা সমুদ্রবন্দর ঘূর্ণিঝড় সিত্রাং
২৩ অক্টোবর ২০২২
নিম্নচাপে ঝড়ো হাওয়ার গতি বাড়ছে, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা
২৩ অক্টোবর ২০২২
মঙ্গলবার বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’
  •  
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
  2. রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
  3. অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
  4. দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী
  5. শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ
  6. তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x