Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৩০, ২৪ নভেম্বর ২০১৯
আপডেট: ১৯:৩০, ২৪ নভেম্বর ২০১৯
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৩০, ২৪ নভেম্বর ২০১৯
আপডেট: ১৯:৩০, ২৪ নভেম্বর ২০১৯
আরও খবর
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
সংসদের অধিবেশন সোমবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
‘ফাঁসিতে সোহেল-স্বপ্নার মৃত্যু জাতির কাছে পাখির পালকের মতো হালকা হবে’
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে

আমি শেয়ার বাজারে ধরা খাওয়া ব্যক্তি : নৌপ্রতিমন্ত্রী

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৩০, ২৪ নভেম্বর ২০১৯
আপডেট: ১৯:৩০, ২৪ নভেম্বর ২০১৯
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:৩০, ২৪ নভেম্বর ২০১৯
আপডেট: ১৯:৩০, ২৪ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমি জীবনে আর যাই করি না কেন শেয়ার বাজারের দিকে যাব না। শেয়ার বাজার নিয়ে আমার আতংক আছে। আমি শেয়ার বাজারে ধরা খাওয়া ব্যক্তি।’

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নৌপ্রতিমন্ত্রী।

চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাবে আজ রোববার এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮-১৯ অর্থবছরের কর সমম্বয়ের পর ৫৫ দশমিক ২৩ কোটি টাকা মুনাফা করে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘ছাত্রজীবনের শেষ দিকে শেয়ার বাজারে ১৩ লাখ টাকা বিনিয়োগ করি। যে টাকা বিনিয়োগ করেছি তার ১০ ভাগও ফিরে পাইনি। এটি হচ্ছে বাস্তবতা। সেদিন থেকে শপথ নিয়েছি আর যেখানে যাই, কখনো শেয়ার বাজারের দিকে যাব না।’

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘বিএসসির মতো কোনো কোম্পানি উন্মুক্তভাবে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে এ রকম উদাহরণ নেই। আপনারা দেখবেন বিভিন্ন ব্যাংক, বিমাসহ যেসব কোম্পানি আছে তারা যখন বার্ষিক সাধারণ সভা করে তখন শেয়ার হোল্ডাররা সামনে বসতে পারে না। তাদের নিজস্ব বাহিনী সাধারণ সভার সামনে বসে পড়ে। তারাই কথা বলে। শেয়ার হোল্ডাররা কোনো কথা বলতে পারে না। আর এখানে উল্টো পরিবেশ। বিএসসিতে বাইরের কোনো বহিরাগত নেই। শেয়ার হোল্ডাররাই কথা বলছেন। এটা বিরল ঘটনা।’

বাংলাদেশ একদিন উড়োজাহাজ তৈরি করবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সে সক্ষমতা অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ শুরু করেছেন।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এর মধ্যে বিএসসির বহরে ছয়টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আগামী ২৮ নভেম্বর এসব জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় চীন থেকে আরো ছয়টি জাহাজ ও ডেনমার্ক থেকে চারটি কন্টেইনার জাহাজ সংগ্রহ করবে বিএসসি।’

আগামী দিনের প্রবৃদ্ধি মোকাবিলায় বিগত ১০ বছরের প্রস্তুতি অনুয়ায়ী দেশে বন্দরভিত্তিক উন্নয়ন কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

বিএসসি ১৬৯ কোটি টাকা ঋণগ্রস্ত, তারপরও শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে। ঋণ থাকার পরও শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার কারণে স্টক এক্সচেঞ্জ প্রশ্ন তুলেছে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, সেক্রেটারি খালেদ মাহমুদ বক্তব্য দেন।

সর্বাধিক পঠিত
  1. আসামি সোহেল ও স্বপ্নার ন্যায়বিচার হয়েছে : রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী
  2. ড্রাম ট্রাক ও ট্রেনের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
  3. রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
  4. মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
  5. শিশু রামিসা হত্যায় সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
  6. পটুয়াখালীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x