Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মহব্বত হোসেন, টাঙ্গাইল
২২:২০, ২২ ডিসেম্বর ২০২১
আপডেট: ২২:২৪, ২২ ডিসেম্বর ২০২১
মহব্বত হোসেন, টাঙ্গাইল
২২:২০, ২২ ডিসেম্বর ২০২১
আপডেট: ২২:২৪, ২২ ডিসেম্বর ২০২১
আরও খবর
মশা নিধনে দেশীয় প্রযুক্তির ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল
বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিমানমন্ত্রী

আওয়ামী লীগ সংলাপ-সংলাপ খেলা শুরু করেছে : মির্জা ফখরুল

মহব্বত হোসেন, টাঙ্গাইল
২২:২০, ২২ ডিসেম্বর ২০২১
আপডেট: ২২:২৪, ২২ ডিসেম্বর ২০২১
মহব্বত হোসেন, টাঙ্গাইল
২২:২০, ২২ ডিসেম্বর ২০২১
আপডেট: ২২:২৪, ২২ ডিসেম্বর ২০২১
আজ বুধবার টাঙ্গাইলে জেলা সদর মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : ফোকাস বাংলা

বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। লুটপাট করে বিদেশে অর্থপাচারের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন সংলাপ সংলাপ খেলা শুরু করেছে। তারা নাকি নির্বাচন কমিশন গঠন করবে। কী হবে নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশন তো গোটা নির্বাচন ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছে। সংলাপ করে, নির্বাচন কমিশন গঠন করে লাভ নেই। নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার, যাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি—তা গঠন করতে হবে।’

আজ বুধবার বিকেলে টাঙ্গাইলে জেলা সদর মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন মির্জা ফখরুল।

অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সরকারি দলের নেতাদের পালানোর পথ থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আইনমন্ত্রী বলেছেন, তারা আইনের বাইরে যেতে পারবেন না। আওয়ামী লীগই তো বেআইনিভাবে ক্ষমতায় বসে আছে। দিনের ভোট রাতে নিয়ে সরকার গঠন করেছে। গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ দেশকে অন্ধকারে রেখেছে। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। জেল-জুলুম, নির্যাতন করে দমন-নিপীড়ন চালিয়ে দমিয়ে রাখতে চেষ্টা করছে। এজন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। আমেরিকা এরই মধ্যে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাত কর্মকর্তাকে সেখানে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর কবির নানকের নামেও নিষেধাজ্ঞা জারি করেছে বলে শুনেছি। আরও নাম আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

বাংলাদেশে এখন সংকট চলছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন কথা বলা যায় না। গণতান্ত্রিক পরিবেশ নেই। সরকার ১০ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল। এখন শুধু আওয়ামী লীগের লোকেরাই চাকরি পায়। সরকারি চাকরি পেতে ২৫ লাখ টাকা লাগে। আর চালের দাম ৭০ টাকা। এ সরকার জনগণের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, দেশের আটটি বিভাগে সমাবেশের মাধ্যমে দাবি আদায়ের কর্মসূচি চলছে। এ দেশ, মাটি, সংবিধান, মানুষের জীবন-সম্পদ ও অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনি।

টাঙ্গাইল জেলা বিএনপি আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য ফকির মাহবুব আনান স্বপন, জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি টাঙ্গাইল

সংশ্লিষ্ট সংবাদ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০ জুলাই ২০২৬
মশা নিধনে দেশীয় প্রযুক্তির ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল
১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল
১৪ জুলাই ২০২৬
বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের শুভেচ্ছা বিনিময়
  2. অতি ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আইসক্রিম-শ্যাম্পুসহ ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  4. সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
  5. উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগ, মামুন রিমান্ডে
  6. বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x