Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০০, ০৮ নভেম্বর ২০২০
আপডেট: ২০:০৪, ০৮ নভেম্বর ২০২০
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০০, ০৮ নভেম্বর ২০২০
আপডেট: ২০:০৪, ০৮ নভেম্বর ২০২০
আরও খবর
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের
রমজানে মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপের দাবি
২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
দেশ ছাড়া নিয়ে যা বললেন ফয়েজ আহমদ তৈয়্যব
ঢাকা-৩ আসনে জামানত হারালেন যারা

‘অনুদান নয়, বাবার হত্যাকারীদের বিচার চাইতে এসেছি’

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০০, ০৮ নভেম্বর ২০২০
আপডেট: ২০:০৪, ০৮ নভেম্বর ২০২০
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:০০, ০৮ নভেম্বর ২০২০
আপডেট: ২০:০৪, ০৮ নভেম্বর ২০২০
আজ রোববার দুপুরে লালমনিরহাটে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে নিহত জুয়েলের মেয়ে জেবা তাসনিয়ার হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর। ছবি : ইউএনবি

লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা এবং মরদেহ পুড়িয়ে ফেলা আবু ইউনুছ মোহাম্মদ সহিদুন্নবী জুয়েলের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে নিহত জুয়েলের মেয়ে জেবা তাসনিয়ার হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর। এ সময় জুয়েলের বড় ভাই আবু ইউসুব মো. তওহিদুন্নবীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেবা তাসনিয়া সাংবাদিকদের বলেন, ‘যারা আমাকে এতিম করেছে, পিতৃহারা করেছে তাদের কঠোর শাস্তি চাই। শুধু অনুদান নয়, বাবার হত্যাকারীদের বিচার চাইতে এসেছি।’

জুয়েলের বড় ভাই আবু ইউসুব মো. তওহিদুন্নবী বলেন, ‘প্রশাসনের তৎপরতায় আমাদের বিশ্বাস ন্যায়বিচার পাব। ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছি। তবে দ্রুত বিচারকাজ শেষ করতে কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।’

নিহত সহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি।

জানা গেছে, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী জামে মসজিদে কোরআন অবমাননার অভিযোগ এনে জুয়েল ও তাঁর সঙ্গী একই এলাকার সুলতান রুবায়াত সুমনকে গণপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটকিয়ে রাখে স্থানীয়রা। পরে সন্ধ্যায় ইউপি ভবন ভেঙে প্রশাসনের উপস্থিতিতে জুয়েলকে পিটিয়ে আগুনের মধ্যে ফেলা দেওয়া হয়। ওই দিন রাত সাড়ে ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

এতে স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তসহ ১০ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ জুয়েলের সঙ্গী রুবায়াত সুমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় নিহত জুয়েলের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ও ইউপি ভবন ভাঙচুরের দায়ে ইউপি চেয়ারম্যান বাদী হয়ে অপর একটি মামলা করেন। আলোচিত এ ঘটনায় তিন মামলায় ১১৪ জনের নামসহ শত শত অজ্ঞাত আসামির মধ্যে পুলিশ রোববার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার পর তদন্ত করে জাতীয় মানবাধিকার কমিশন ও জেলা প্রশাসনের তদন্ত কমিটি কোরআন অবমাননার কোনো সত্যতা পায়নি। এটি মূলত একটি গুজব ছিল বলে তারা দাবি করে।

সর্বাধিক পঠিত
  1. রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
  2. ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে ‘আমরা বিএনপি পরিবার’
  3. বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
  4. নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
  5. তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
  6. মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x