মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবদুস সালাম শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
আজ রোববার উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম উপজেলার দরিবাজার আড়কান্দি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন উপজেলার মোল্লাডাঙ্গি গ্রামের তরিকুল (২৫), বন্দর গ্রামের হৃদয় সাহা (১৫), মিহির সাহা (৫০), দরিবাজার আড়কান্দি গ্রামের নিজাম শেখ (৫৫) ও পশ্চিম গাড়াখোলা গ্রামের দিপু শেখ (২৬) ।
কানাইপুর হাইওয়ে পুলিশ জানায়, মধুখালীগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রকে পেছন থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ধাক্কা দেয়। আমরা খবর পেয়ে ঘাতক বাসটি আটক করেছি। আর নিহত সালাম শেখের লাশ উদ্ধার করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর