Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১০:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১০:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু
কুমিল্লা নগর ভবন বর্তমান স্থানেই চায় নগরবাসী, তদন্ত কমিটির সভায় মতামত
মধ্যরাতে ৮ সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিরোধে বিজিবি ও সীমান্তবাসী
রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে ২০ অঞ্চলে
যমুনায় বাড়ছে পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

মৃত ঘোষণার ছয় ঘণ্টা পর কেঁদে উঠল শিশুটি

সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১০:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১০:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬
চিকিৎসক মৃত ঘোষণা করার ছয় ঘণ্টা পর চিৎকার করে কেঁদে নিজের উপস্থিতি জানান দিয়েছে ফরিদপুরের এই শিশু। ছবি : এনটিভি

চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন এক নবজাতককে। দাফন করার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল কবরস্থানে। দীর্ঘ ছয় ঘণ্টা পর যখন কবর দেওয়ার জন্য শিশুটিকে নামানো হচ্ছিল, ঠিক তখন কেঁদে ওঠে শিশুটি।

ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। মৃত ঘোষণার ছয় ঘণ্টা পর শিশুটির বেঁচে ওঠার এই ঘটনাকে ‘মিরাকল’ বা অলৌকিক বলে আখ্যা দিয়েছেন চিকিৎসকরা।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার বাসিন্দা আবুল কালাম মিয়া তাঁর ছেলের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজনীনকে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রিজিয়া আলমের তত্ত্বাবধানে তাঁকে ভর্তি করা হয়। তবে ওই মুহূর্তে ডা. রিজিয়া আলম সেবা না দিয়ে অন্য রোগীর অস্ত্রোপচারের জন্য চলে যান।

এ বিষয়ে আবুল কালাম মিয়া সাংবাদিকদের জানান, ভর্তি করার পর তাঁর পুত্রবধূ প্রসব বেদনায় চিৎকার করতে থাকলেও এগিয়ে আসেননি ডা. রিজিয়া আলম। বারবার চিকিৎসককে ডাকা হলে সিট নেই বলে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চিৎকারে কান না দিয়ে অন্য কাজে চলে যান ডা. রিজিয়া। পরে স্বাভাবিকভাবে চিকিৎসকদের কক্ষে একাই কন্যাসন্তান প্রসব করেন নাজনীন।

স্বজনরা জানান, অস্ত্রোপচার কক্ষ থেকে থেকে বেরিয়ে রিজিয়া আলম প্রসূতির কান্না শুনে এগিয়ে এসে নবজাতককে মৃত বলে ঘোষণা করেন। এরপর শিশুটিকে একটি কাগজের বাক্সে ভরে লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের চলে যেতে বলেন।

গত রাতেই নবজাতকটিকে কবর দেওয়ার জন্য শহরের আলীপুর কবরস্থানে নেওয়া হয়। তবে সেই সময় কবরস্থানে কবর দেওয়ার মতো কেউ না থাকায় আজ ভোরে কবর দেওয়া হবে বলে কাগজের বাক্সটি রেখে দেন কবরস্থানের ইনচার্জ বিল্লাল শেখ।

শিশুটির চাচা মোশাররফ হোসেন জানান, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে নবজাতকটিকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। এ সময় দায়িত্বরত মৌলভি কবরে শোয়ানোর জন্য বাচ্চার মাথা কোনদিকে, তা দেখতে বাক্সটি খোলেন। এ সময় সে চিৎকার করে কেঁদে ওঠে। দ্রুত তাকে ওই শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে ইনকিউবিটরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে ডা. রিজিয়া আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত রাতে ওই নবজাতকের নাড়ির স্পন্দন (পালস) না পেয়ে তাকে মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু পরে ভোরে সেই শিশুটিকেই জীবিত দেখে অবাক হয়েছেন বলে জানান তিনি। এটিকে একটি মিরাকল বা অলৌকিক ঘটনা বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে নবজাতকটি সুস্থ রয়েছে বলেও জানান চিকিৎসক।

তবে তাঁর বিরুদ্ধে আনা অবহেলার অভিযোগ অস্বীকার করেন ডা. রিজিয়া আলম। তিনি যথাযথ চিকিৎসা দিয়েছেন বলেও দাবি করেন।

সর্বাধিক পঠিত
  1. পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন বিক্ষুব্ধ জনতার
  2. ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত
  3. পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা
  4. ঝড়-বৃষ্টির মাঝেই তাপপ্রবাহ, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. কোরবানির মাংস সমাজনেতাদের মাধ্যমে বণ্টনে অস্বীকৃতি, পরিবারকে হুমকি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x