Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২২:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২২:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২২:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
পাকিস্তানি রিভলবার-গুলিসহ যুবক আটক
হত্যা মামলার দুই আসামি ছিনতাইয়ের চেষ্টা-থানা ঘেরাও, গ্রেপ্তার ৭
বনবিভাগের অভিযানে মুখপোড়া হনুমানসহ ১২ কচ্ছপ উদ্ধার
বিদেশি ৩ পিস্তল-গুলি উদ্ধার, মোটরসাইকেলসহ কিশোর আটক

সবজির ট্রাক আটকে ঘুষ!

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২২:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২২:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২২:০৭, ১৬ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরায় এক ব্যবসায়ীর সবজিভর্তি দুটি ট্রাক আটকে রেখে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

কালীগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের মনিরুল ইসলাম আজ শুক্রবার সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন।

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন এসআই শাহীন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘বৈধ কাগজপত্র না থাকায় গতকাল বৃহস্পতিবার রাতে সবজির ট্রাক দুটি আটক করে থানায় আনা হয়। আজ শুক্রবার সকালে ট্রাকের মালিক কাগজপত্র দেখানোর পর থানার ওসি সাহেবের অনুমতিসাপেক্ষে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়েছে।’

‘তবে ট্রাক ছাড়ার সময় কোনো আর্থিক লেনদেন হয়নি’, দাবি করেন এসআই শাহীন।

ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, তিনি কুষ্টিয়া ও মেহেরপুর থেকে বিভিন্ন ধরনের কাঁচা সবজি এনে সাতক্ষীরার কালীগঞ্জসহ বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে থাকেন। তাঁর মালিকানাধীন দুটি ট্রাক মেহেরপুর থেকে বেগুন, কাঁচামরিচ ও পটোল নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জে আসছিল।

ভোর ৩টার দিকে ট্রাক দুটি সাতক্ষীরা শহরের অদূরে লাবসা পলিটেকনিক মোড়ে পৌঁছালে এসআই শাহিন ট্রাক দুটি থামিয়ে কাগজপত্র দেখতে চান। ট্রাক দুটির চালক শহিদুল ইসলাম ও সাজ্জাদ হোসেন সাজু তাঁদের কাগজপত্র দেখান। তখন ট্রাকের কাগজপত্র ঠিক নেই জানিয়ে এসআই গাড়ি দুটি থানায় নিতে বলেন।

ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, গাড়ি থানায় নিতে রাজি না হওয়ায় এসআই গাড়িতে ফেনসিডিল ঢুকিয়ে দিয়ে সবাইকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর হুমকি দেন। একপর্যায়ে দুই চালক বাধ্য হয়ে ট্রাক দুটি নিয়ে থানায় যান।

খবর পেয়ে মনিরুল আজ সকালে থানায় যান। তিনি বলেন, ‘এসআই শাহিন প্রথমে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে পুলিশ ক্লাবে বসে ৫০ হাজার টাকায় দফারফা হয়। সকাল ৯টার দিকে থানা থেকে সবজির ট্রাক ছাড়া হয়।’

ছয় ঘণ্টা ট্রাক আটকে থাকায় কালীগঞ্জ বাজার ধরা যায়নি, এ কারণে পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী।

সর্বাধিক পঠিত
  1. পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন বিক্ষুব্ধ জনতার
  2. ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত
  3. পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা
  4. ঝড়-বৃষ্টির মাঝেই তাপপ্রবাহ, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. কোরবানির মাংস সমাজনেতাদের মাধ্যমে বণ্টনে অস্বীকৃতি, পরিবারকে হুমকি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x