Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আফজাল হোসেন, ভোলা
১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়ক অবরোধ
মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলে কারাগারে
নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে রাজমিস্ত্রি হাসপাতালে
শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার

মেঘনায় মা ইলিশ ধরায় ৩১ জেলের জেল-জরিমানা

আফজাল হোসেন, ভোলা
১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আফজাল হোসেন, ভোলা
১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১৩:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৫
মেঘনা নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ভোলায় আটক জেলেরা। ছবি : এনটিভি

মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভোলায় পাঁচটি মাছ ধরার ট্রলারসহ ৩১ জেলেকে আটক করা হয়েছে। আজ সোমবার ভোররাতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

পরে ২৯ জনকে এক বছর করে কারাদণ্ড এবং দুজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন।

নাম প্রকাশ না করার শর্তে এক জেলে বলেন, ‘আমরাই ধরা খেলাম, অথচ অনেক বড় মিয়া আছে, যারা গোপনে মাছ ধরছে, আবার মাছ মজুদ করছে। তাদের কেউ ধরে না। এ ছাড়া এখন জালে মাছ পড়তে শুরু করেছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরছি।’ একই কথা আরো কয়েকজনের।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট সাজ্জাদ জানান, সরকার গত ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মা ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে। সে সঙ্গে তা মজুদ, বিক্রি ও বহন করাও অপরাধ বলে গণ্য হবে। যারাই এ আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এতে কোনো ধরনের আপস করা হবে না।

জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘যত বড় প্রভাবশালীই হোন, সরকারের আইন তাকে মানতেই হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সবার বিরুদ্ধেই অভিযান চালানো হবে। প্রতিদিন নদীতে টহল দেবেন ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা।’

সর্বাধিক পঠিত
  1. পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন বিক্ষুব্ধ জনতার
  2. ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত
  3. পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা
  4. ঝড়-বৃষ্টির মাঝেই তাপপ্রবাহ, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. কোরবানির মাংস সমাজনেতাদের মাধ্যমে বণ্টনে অস্বীকৃতি, পরিবারকে হুমকি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x