Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শ. ম সাজু, রাজশাহী
১৯:৪৫, ২৪ নভেম্বর ২০২০
আপডেট: ২০:৩১, ২৪ নভেম্বর ২০২০
শ. ম সাজু, রাজশাহী
১৯:৪৫, ২৪ নভেম্বর ২০২০
আপডেট: ২০:৩১, ২৪ নভেম্বর ২০২০
আরও খবর
জ্ঞান-বিজ্ঞানের শক্তিকে কাজে লাগাতে হবে : এমরান সালেহ প্রিন্স
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে শ্রমিক নিহত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে গাজীপুরে মানববন্ধন
পুশইনে দুশ্চিন্তা বাড়ছে নওগাঁর সীমান্ত এলাকার বাসিন্দাদের
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

পাখির বাসার জন্য আমবাগান ভাড়া

শ. ম সাজু, রাজশাহী
১৯:৪৫, ২৪ নভেম্বর ২০২০
আপডেট: ২০:৩১, ২৪ নভেম্বর ২০২০
শ. ম সাজু, রাজশাহী
১৯:৪৫, ২৪ নভেম্বর ২০২০
আপডেট: ২০:৩১, ২৪ নভেম্বর ২০২০

চাকরি কিংবা অন্য যেকোনো কারণে মানুষ ঠিকানা পরিবর্তন করলে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। কিন্তু পাখির জন্য বাসা ভাড়া নেওয়ার কথা শুনেছেন? এ রকম ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলায়। শামুখখোল পাখির বাসা তৈরির জন্য তিন লাখ ১৩ হাজার টাকায় এক বছরের জন্য আম বাগান ভাড়া নিয়েছে সরকার।

আমের জন্য বিখ্যাত রাজশাহীর বাঘা উপজেলা। এ উপজেলার বেশির ভাগ জায়গায় রয়েছে আমবাগান। আম বিক্রি থেকে সারা বছরের পারিবারিক খরচ মিটিয়ে থাকে আমচাষিরা। উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের পাঁচ কৃষকের আমবাগানে পাঁচ বছর ধরে বাসা বেঁধে আছে শামুকখোল পাখি। প্রতি বছর এপ্রিল মাসে তারা গাছে গাছে বাসা বাঁধে। প্রজননকাল শেষে ডিসেম্বরে তারা চলে যায় দল বেঁধে। হাজার হাজার পাখির অবস্থানের ফলে আমের উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে বাগানমালিকরা। এমনকি মারাও যাচ্ছে আমগাছ।

বাগান মালিকদের একজন সানার আলী জানান, পাখিদের কারণে তাঁর বাগানের গাছে আম হচ্ছে না, গাছও মরে যাচ্ছে। যে বাগান থেকে তিনি বছরে এক থেকে দেড় লাখ টাকা পেতেন, সে বাগান থেকে পাঁচ বছর ধরে এক টাকার আমও বিক্রি করতে পারেননি। 

ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা প্রথম দিকে গাছে বাসা বাঁধতে পাখিদের বাধা দিলে স্থানীয় স্বেচ্ছাসেবকরা রুখে দাঁড়ায়। তারা কমিটি তৈরি করে পাখিদের নিরাপদ বসবাসের বিষয়টি নিশ্চিত করে। তাদের এই তৎপরতায় বাগানের মালিক ও স্থানীয়দের মধ্যে এসেছে ইতিবাচক পরিবর্তন।

খোর্দ্দ বাউসা অতিথি পাখি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন বলেন, ‘শামুখখোল পাখির জন্য আমবাগান মালিকরা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমদিকে তারা বিষয়টি মেনে নিতে না পারলেও এখন পাখির জন্য তাদের মধ্যেও ভালোবাসা তৈরি হয়েছে। স্বেচ্ছাসেবকদের সঙ্গে তারাও এখন দর্শনার্থীদের সচেতন করেন। কেউ যাতে ঢিল ছুড়ে পাখিদের বিরক্ত করতে না পারে, সেজন্য তাঁরাও এখন কাজ করছেন।’

এদিকে, পাঁচ বছর ধরে আম বাগান মালিকদের ক্ষতির বিষয়টি জানার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাখির বাসা তৈরির জন্য পাঁচ বাগান মালিককে গত এক বছরের জন্য ক্ষতিপূরণ বরাদ্দ দিয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, গত ১ নভেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার চক্রবর্তীর স্বাক্ষরিত একটি চিঠিতে বন অধিদপ্তরের অনুন্নয়ন খাত থেকে পাঁচজন বাগান মালিককে পাখির বাসার জন্য মোট তিন লাখ ১৩ হাজার টাকা ইজারা বাবদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আমবাগানে শামুকখোল পাখির বাসার জন্য আমচাষিদের ক্ষতিপূরণ হিসেবে এই বরাদ্দ দেওয়া হয়েছে। যে পাঁচজন আমবাগান মালিক এই বরাদ্দ পাচ্ছেন তাঁরা হলেন খোর্দ্দ বাউসা গ্রামের মঞ্জুর রহমান, সানার আলী, শাহাদত হোসেন, শফিকুল ইসলাম ও ফারুক আনোয়ার।

মন্ত্রণালয়ের বরাদ্দপত্রের পর গত শনিবার পাখির অবস্থা দেখতে বাগানে যান বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক মিহির কুমার দে, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, রাজশাহী সামাজিক বনবিভাগের সহকারী বনসংরক্ষক মেহেদী হাসান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, ওয়াইল্ড লাইফ রেঞ্জার হেলিম রায়হান ও বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর। এ সময় তাঁরা বাগান মালিক ও স্থানীয় লোকজনের সঙ্গে মত বিনিময় করেন।

পাখি যত দিন আমবাগানে বাসা বাঁধবে, তত দিন পাখি কলোনি তৈরির জন্য বাগান মালিকরা ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

সর্বাধিক পঠিত
  1. পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন বিক্ষুব্ধ জনতার
  2. ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত
  3. পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা
  4. ঝড়-বৃষ্টির মাঝেই তাপপ্রবাহ, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. কোরবানির মাংস সমাজনেতাদের মাধ্যমে বণ্টনে অস্বীকৃতি, পরিবারকে হুমকি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x