Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ভজন দাস, নেত্রকোনা
১৭:২০, ২৮ মার্চ ২০২২
আপডেট: ১৭:২৩, ২৮ মার্চ ২০২২
ভজন দাস, নেত্রকোনা
১৭:২০, ২৮ মার্চ ২০২২
আপডেট: ১৭:২৩, ২৮ মার্চ ২০২২
আরও খবর
পাওনা টাকা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা-ছেলে আটক
হামলা চালিয়ে ডিবি পুলিশের হাত থেকে মাদক কারবারি ছিনতাই
নৌকাডুবিতে খালা ও ভাগনির মৃত্যু
মাছ ধরতে গিয়ে জালে উঠল ১০ ফুটের অজগর
কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

নেত্রকোনায় রঙিন কপি চাষে সফলতা

ভজন দাস, নেত্রকোনা
১৭:২০, ২৮ মার্চ ২০২২
আপডেট: ১৭:২৩, ২৮ মার্চ ২০২২
ভজন দাস, নেত্রকোনা
১৭:২০, ২৮ মার্চ ২০২২
আপডেট: ১৭:২৩, ২৮ মার্চ ২০২২
নেত্রকোনার বারহাট্টায় জনপ্রিয় হয়ে উঠছে বাহারি রঙের ফুলকপি চাষ। ছবি : এনটিভি

নেত্রকোনার বারহাট্টায় এই প্রথম জনপ্রিয় হয়ে উঠছে বাহারি রঙের ফুলকপি চাষ। ফলন ও বাজারমূল্য ভালো হওয়ায় আগ্রহ বাড়ছে এলাকার কৃষকদের। খেতে সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় হওয়ায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে এসে পরামর্শ নিচ্ছে কৃষকরা।

কৃষকের সফলতায় আকর্ষণীয় এ সবজির ব্যাপক চাহিদা থাকায় আগামীতে জেলায় চাষ বৃদ্ধির জন্য চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বারহাট্টা উপজেলার রসুলপুর গ্রামের সফল প্রান্তিক কৃষক সন্তোষ বিশ্বাস ধান চাষের পাশাপাশি নিজের ৬০ শতাংশ জমিতে তিন বছর ধরে বিভিন্ন জাতের সবজি আবাদ করে যাচ্ছেন। ধানের চেয়ে সবজি আবাদে লাভবান হওয়ায় তিনি সারা বছরই সবজি আবাদ করে থাকেন।

স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় জামালপুরে একটি কর্মশালায় অংশ নেন কৃষক সন্তোষ বিশ্বাস। প্রশিক্ষণ শেষে সেখান থেকে বাহারি সবুজ, হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চারা সংগ্রহ করে গেল জানুয়ারি থেকে চাষ করে মার্চের প্রথম থেকে ফলন ফলিয়ে এ কপি বিক্রি করে যাচ্ছেন তিনি। ফলন ও দাম ভালো পাওয়ায় এলাকায় ব্যাপক সারা ফেলেছে বাহারি সবুজ, হলুদ ও বেগুনি রঙের ফুলকপি।

প্রতিটি কপি মাঠেই ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান সন্তোষ বিশ্বাস। শুধু তাই নয় আলু, পেঁয়াজ, মরিচ, বেগুন, মোটরশুটি, গাজর, পেঁপে, কচুসহ নানান ধরনের শাকসবজি চাষ করে বছরে আয় করছেন দুই থেকে তিন লক্ষাধিক টাকা।

নেত্রকোনার বারহাট্টায় উৎপাদিত বাহারি রঙের ফুলকপি। ছবি : এনটিভি

পরিবারের সহযোগিতায় সন্তোষ বিশ্বাসের এই সবজি চাষে ধানের চেয়ে শ্রম ও খরচ উভয়ই কম। সবজিটি আকর্ষণীয় হওয়ায় জেলা শহর ও উপজেলার উন্নয়ন মেলায় প্রদর্শিত হয় বাহারি রঙের এ ফুলকপি।

আগামীতে আরও ব্যাপক আকারে চাষ করার আগ্রহ জানান সন্তোষ বিশ্বাস। রসুলপুর গ্রামের আরেক কৃষক পরিতোষ বিশ্বাস বলেন, বাহারি রঙের ফুলকপি এই প্রথম আমাদের গ্রামে চাষ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। কৃষি বিভাগের সহযোগিতায় চারা সংগ্রহ করে আগামী মৌসুমে আমরাও এ ফসল ফলানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছি। খেতে সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় হওয়ায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে এসে মানুষ দেখছে এ রঙিন কপি এবং সফল প্রান্তিক কৃষক সন্তোষ বিশ্বাসের পরামর্শ নিচ্ছে।

পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপির চারা রোপণ থেকে শুরু করে ফলন পর্যন্ত প্রতিনিয়ত মাঠে এসে পরামর্শ দিয়ে গেছে স্থানীয় কৃষি বিভাগ। আগামীতে বারহাট্টা উপজেলার পাশাপাশি জেলার অন্য উপজেলাগুলোতেও ব্যাপক আকারে এ ফলন বৃদ্ধির কথা জানান বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

সবজি চাষ নেত্রকোনা

সংশ্লিষ্ট সংবাদ: সবজি চাষ

১০ নভেম্বর ২০২৫
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা
সর্বাধিক পঠিত
  1. পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন বিক্ষুব্ধ জনতার
  2. ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত
  3. পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা
  4. ঝড়-বৃষ্টির মাঝেই তাপপ্রবাহ, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. কোরবানির মাংস সমাজনেতাদের মাধ্যমে বণ্টনে অস্বীকৃতি, পরিবারকে হুমকি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x