Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৭:১৫, ০৩ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৭:১৮, ০৩ জানুয়ারি ২০২৩
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৭:১৫, ০৩ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৭:১৮, ০৩ জানুয়ারি ২০২৩
আরও খবর
হত্যা মামলার দুই আসামি ছিনতাইয়ের চেষ্টা-থানা ঘেরাও, গ্রেপ্তার ৭
মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন
একই পরিবারের ৩ জনের মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর, তদন্তে একাধিক সংস্থা
মাদারীপুরে একই পরিবারের তিন জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাদক ক্রেতা-বিক্রেতা ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

ঘুষ লেনদেনের অভিযোগে দুই রাজস্ব কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৭:১৫, ০৩ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৭:১৮, ০৩ জানুয়ারি ২০২৩
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৭:১৫, ০৩ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৭:১৮, ০৩ জানুয়ারি ২০২৩
স্ট্যান্ড রিলিজ হওয়া মাদারীপুর সার্কেল অফিসের দুই রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইমরান কবীর। ছবি : এনটিভি

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের দুই রাজস্ব কর্মকর্তার ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিযুক্ত দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করেছে খুলনার ভ্যাট কমিশন। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

জেলা প্রশাসক জানান, গত ২৯ ডিসেম্বর বিকেলে ১০ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইমরান কবীর অফিস কক্ষে বসে ঘুষের টাকা গ্রহণ করছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। পরে ২ জানুয়ারি বিকেলে খুলনার ভ্যাট কমিশনের অতিরিক্ত কমিশনার ম. সফিউজ্জামান অভিযুক্তদের স্ট্যান্ড রিলিজ করেন। 

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর সার্কেল অফিসকে পত্রটি দেওয়া হলে তাঁরা খুলনায় চলে যান। অভিযুক্ত দুজনকেই খুলনা অফিসে সংযুক্ত করে অফিসিয়াল তদন্ত করবে ভ্যাট কমিশন। 

ভুক্তভোগী শহিদুল ইসলাম লিখন বলেন, ‘৫০০ টাকার কয়েকটি নোট দেওয়ার পর তা গুনে পকেটে ভরেন রফিকুল ইসলাম। আর পাশে বসে ছিলেন ইমরান কবীর। দুই রাজস্ব কর্মকর্তা ঘুষের টাকার জন্য দর-কষাকষি করেছেন। এমন কি চাহিদা মতো প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে আরও দুই হাজার টাকা মাসোহারা চাইছেন। এটা খুবই দুঃখজনক। পরে আমি ও আমার বন্ধু অমিত হোসেন গণমাধ্যমে বিষয়টি জানিয়ে দিই। এতেও বিভিন্ন মহল থেকে আমাদের ওপর চাপ এসেছে।’

লিখন আরও বলেন, ‘শুনেছি, তাদের বদলি করা হয়েছে। এতে তো দোষীর কোনো বিচার হলো না। বরং মাদারীপুর জেলার চেয়ে বড় জেলা খুলনায় বদলি হলো। সেখানে রেখে তাদের তদন্ত হলে প্রশ্নবিদ্ধ হবে। তাই তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে তদন্ত করলে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হবেন। স্ট্যান্ড রিলিজ কোনো সমাধান হতে পারে না। দোষীরা বিচারের মুখোমুখি হোক, এটাই চাই।’

তবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের বিভাগীয় কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. এনামুল হককে আজ দুপুরে তার অফিসে গিয়েও পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকার কল করলেও রিসিভ করেননি। খুদে বার্তা দিলেও কোনো উত্তর দেননি।

দুই রাজস্ব কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ মাদারীপুর
সর্বাধিক পঠিত
  1. রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে ২০ অঞ্চলে
  2. একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  3. পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল
  4. কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
  5. ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
  6. স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন : তথ্য উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x